Advertisement
E-Paper

দীর্ঘদিন পরে মাথায় আবার কমলা টুপি, মুগ্ধ আরসিবি-র গ্লেন ম্যাক্সওয়েল

প্রথম দুটি ম্যাচে ভাল খেলার পর কেকেআর-এর বিরুদ্ধে ৪৯ বলের ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ২২:৩০
কমলা টুপি ম্যাক্সওয়েলের মাথায়।

কমলা টুপি ম্যাক্সওয়েলের মাথায়। ছবি টুইটার

আরসিবি-র হয়ে পরপর তিন ম্যাচে ছন্দে গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম দুটি ম্যাচে ভাল খেলার পর কেকেআর-এর বিরুদ্ধে ৪৯ বলের ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। একইসঙ্গে কলকাতার নীতীশ রানার থেকে কমলা টুপিও ছিনিয়ে নিয়েছেন।

আপাতত সব থেকে রান তাঁরই। কমলা টুপি নিয়ে বিস্মিত ম্যাক্সওয়েল বললেন, “অনেকদিন পর আবার এটা পরার সুযোগ পেলাম। প্রতিযোগিতায় ভাল শুরু করতে পেরে ভাল লাগছে। এই ছন্দের যতটা সম্ভব সদ্ব্যবহার করতে চাই। আজ শুরু থেকেই ছন্দে ছিলাম। ইনিংসের পরের দিকে বল মারা অনেক কঠিন হয়ে গিয়েছিল। তাই নতুন বল কাজে লাগানোর চেষ্টা করছিলাম।”

এবি ডিভিলিয়ার্সের সঙ্গে তাঁর জুটি সম্পর্কে ম্যাক্সওয়েল বললেন, “প্রথম ম্যাচেও ও এরকম খেলেছিল। নিজের প্রতিভা দেখিয়েছিল। আজকের ইনিংসটা অসাধারণ। বুঝিয়ে দিল যে নিজেকে সময় দিলে এ ধরনের পিচেও ভাল খেলা সম্ভব।”

আইপিএলে ম্যাক্সওয়েলের সর্বোচ্চ স্কোর ৯৫। তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে তিনি এই রান করেছিলেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।

Virat Kohli RCB Glenn Maxwell Orange cap IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy