Advertisement
E-Paper

ধোনিরা হারলেও রায়নায় মজেছেন হরভজন সিংহ, ইরফান পাঠান, আকাশ চোপড়ারা

গত মরসুমে চেন্নাইয়ের খারাপ ফলের কারণ সুরেশ রায়নার না থাকা, এমনটাই জানিয়েছিলেন রিকি পন্টিং। তাঁর এই মন্তব্য যে ভুল নয়, সেটা বোঝা গেল শনিবারই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ২০:৪৯
সুরেশ রায়না

সুরেশ রায়না ছবি টুইটার

ম্যাচ হারতে হলেও প্রথমে ব্যাট করতে নেমে সুরেশ রায়নার অর্ধ শতরানের প্রশংসা করলেন হরভজন সিংহ, ইরফান পাঠান, আকাশ চোপড়ারা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত মরসুমে ব্যক্তিগত সমস্যার কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে যাননি রায়না। এ মরসুমে ফিরে এসেই দারুণ ইনিংস খেললেন তিনি।

টুইটারে রায়নার প্রাক্তন সতীর্থ হরভজন লেখেন, ‘সুপার রায়না কিং। দারুণ খেলেছ চিন্না থালা (রায়নাকে এই নামেই ডাকেন চেন্নাই সুপার কিংস সমর্থকরা)।’ ইরফান পাঠান লেখেন, ‘এটাই আমরা আগের মরসুমে দেখতে পাইনি।’ আকাশ চোপড়া বলেন, ‘এক থা রায়না থেকে রায়না জিন্দা হ্যায়।’

গত মরসুমে চেন্নাইয়ের খারাপ ফলের কারণ সুরেশ রায়নার না থাকা, এমনটাই জানিয়েছিলেন রিকি পন্টিং। তাঁর এই মন্তব্য যে ভুল নয়, সেটা বোঝা গেল শনিবারই। ম্যাচ জিততে না পারলেও রায়নার ছন্দে ফেরা নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে চেন্নাই সুপার কিংসকে।

CSK Suresh Raina IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy