Advertisement
E-Paper

পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার, জানাল দিল্লি ক্যাপিটালস

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম মালিক পার্থ জিন্দল জানালেন পুরো প্রতিযোগিতা থেকেই বাদ পড়লেন দিল্লি অধিনায়ক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২১ ১১:৫৮
চোটের পর শ্রেয়স।

চোটের পর শ্রেয়স। ছবি: বিসিসিআই

কাঁধের চোটের কারণে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। প্রশ্ন ছিল আইপিএল নিয়ে। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম মালিক পার্থ জিন্দল জানালেন পুরো প্রতিযোগিতা থেকেই বাদ পড়লেন দিল্লি অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজ থেকে বাদ যাওয়ার কথা জানা গিয়েছিল বুধবার। বৃহস্পতিবার জিন্দল টুইট করে লেখেন, ‘আমরা একে বারে বিধ্বস্ত আমাদের অধিনায়কের জন্য। মন শক্ত রেখো তুমি। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরও ভাল ছন্দে তোমাকে ফিরে পাব আশা রাখি। ভারতের তোমাকে প্রয়োজন টি২০ বিশ্বকাপে’।

এ বারের নিলামে স্টিভ স্মিথকে দলে নেয় দিল্লি। কিছু দিন আগেই তারা জানিয়েছিল অধিনায়ক থাকছেন শ্রেয়সই। তবে এই চোট সব হিসেব পাল্টে দিল। একদিনের সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান শ্রেয়স। নিশ্চিত চার বাঁচিয়ে দিলেও বাঁ কাঁধে চোট লাগে তাঁর।

Shreyas Iyer Delhi capitals IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy