Advertisement
E-Paper

অস্ট্রেলিয়া সফরে গিয়েই ম্যাক্সওয়েলকে ব্যাঙ্গালোর দলে নেওয়ার কথা বলেছিলেন কোহলী

নিলামের আগেই ম্যাক্সওয়েলকে ব্যাঙ্গালোরের টুপি দিয়েছিলেন জাম্পা!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৯:২০
কোহলীর দলে ম্যাক্সওয়েল।

কোহলীর দলে ম্যাক্সওয়েল। ছবি: টুইটার থেকে

গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে কথা বলেছিলেন বিরাট কোহলী। আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে তাঁকে নেওয়ার ব্যাপারে ডিসেম্বর মাসেই কথা বলেছিলেন ভারত অধিনায়ক।

ম্যাক্সওয়েল বলেন, “কোহলী বলেছিল আমাকে দলে পেতে চায়। সেই সময় থেকেই ভাবনায় ছিল ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার কথা। আরসিবি-তে খেলতে পেরে আমি ধন্য।” নিলামে ১৪ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে ম্যাক্সওয়েলকে কিনে নেয় ব্যাঙ্গালোর।

ব্যাঙ্গালোর দলের স্পিনার অ্যাডাম জাম্পা নিলামের আগেই ম্যাক্সওয়েলকে টুপি দিয়েছিলেন। অজি অলরাউন্ডার বলেন, “মজার এক গল্প রয়েছে টুপি নিয়ে। নিলামের সময় তখন নিউজিল্যান্ডে রাত। নিভৃতবাসে ছিলাম আমরা। জাম্পার সঙ্গে আরসিবি-র টুপি ছিল। ও আমাকে সেটা পরিয়ে ছবি তোলে। কোহলীকে পাঠিয়েও দেয় ছবিটা। জানিয়ে দেয় আমাকে প্রথম টুপি ও দিয়েছে।” সেই ঘটনার পর কোহলী ম্যাক্সওয়েলকে বলেন, “তোমরা বোকা, তবে বেশ মিষ্টি।”

ব্যাঙ্গালোর দলের স্পিনার অ্যাডাম জাম্পা নিলামের আগেই ম্যাক্সওয়েলকে টুপি দিয়েছিলেন।

ব্যাঙ্গালোর দলের স্পিনার অ্যাডাম জাম্পা নিলামের আগেই ম্যাক্সওয়েলকে টুপি দিয়েছিলেন। ছবি: ইনস্টাগ্রামের স্টোরি থেকে

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৮ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। দলের জয়ে অবদান রাখেন তিনিও। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও অবদান রাখতে চাইবেন তিনি।

Virat Kohli RCB Glenn Maxwell IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy