Advertisement
E-Paper

জন্মদিনে দেশের উদ্দেশে কী বার্তা দিলেন রোহিত?

জন্মদিন পালন করলেও রোহিতের মন কিন্তু দেশ জুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির দিকে রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ২২:১০
জন্মদিনের কেক কন্যা সামাইরাকে খাইয়ে দিচ্ছেন রোহিত।

জন্মদিনের কেক কন্যা সামাইরাকে খাইয়ে দিচ্ছেন রোহিত। ছবি - টুইটার

৩৪ বছরে পা দিলেন রোহিত শর্মা। ১ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে টিম হোটেলে ছিমছাম ভাবে পালন করা হল দলের অধিনায়কের জন্মদিন। কোলের মেয়ে সামাইরাকে নিয়ে কেকে কাটেন ‘হিট ম্যান’। তবে জন্মদিন পালন করলেও রোহিতের মন কিন্তু দেশ জুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির দিকে রয়েছে। সেটা তাঁর ভিডিয়োতেই বোঝা গেল।

টুইটারে একটি ভিডিয়ো বার্তায় রোহিত দেশের উদ্দেশে বলেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের পাশে থাকুন। সাধারণ মানুষের পাশে থাকুন। করোনাকে হার মানাতে হলে সবাই নিয়ম মেনে চলুন। সমাজের প্রতি আমাদের সকলের দায়িত্ব আছে। তাই একে অপরের পাশে দাঁড়ান। অনেক শুভেচ্ছা ভারত’।

গত বার আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু এখনও তেমন ভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। ৬ ম্যাচে ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট। ৩টি ম্যাচে জয় পেলেও ৩টি খেলায় হারের মুখ দেখেছে রোহিতের দল। এখন মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে মুম্বই জয় পায় কিনা সেটাই দেখার।

IPL Mahendra Singh Dhoni rohit sharma Mumbai Indians Chennai Super kings COVID-19 covid 19 india IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy