Advertisement
E-Paper

ক্যাচ ফেলার পরেও যে ভাবে সঞ্জুরা তাঁকে অনুপ্রাণিত করেছেন তা ভুলবেন না যশস্বী

চলতি আইপিএল-এ প্রথম সুযোগ পেয়েছিলেন কেকেআর-এর বিরুদ্ধেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২১ ২২:২৬
মিলারের সঙ্গে সাক্ষাৎকারে যশস্বী।

মিলারের সঙ্গে সাক্ষাৎকারে যশস্বী। ছবি আইপিএল

চলতি আইপিএল-এ প্রথম সুযোগ পেয়েছিলেন কেকেআর-এর বিরুদ্ধেই। শনিবারের সেই ম্যাচে জিততে পেরে খুশি যশস্বী জয়সওয়াল। পাশাপাশি, জয়ের পিছনে নিজের ২২ রানের অবদানের কথা ভেবেও খুশি তিনি।

শনিবার সাত বল বাকি থাকতেই কেকেআর-কে ছয় উইকেটে হারিয়ে দেয় রাজস্থান রয়্যালস। সেই ম্যাচের পর ডেভিড মিলারকে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী বলেছেন, “ব্যাট করতে নামার সময় একটা আলাদা অনুভূতি হচ্ছিল। আগেই শুনছিলাম কেকেআর-এর বিরুদ্ধে খেলতে পারি। তাই প্রথম ম্যাচে নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। ওয়াংখেড়েতে খেলার একটা অনুভূতি রয়েছেই। কারণ এটা আমার ঘরের মাঠ।”

ম্যাচে একটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলে দিয়েছিলেন তিনি। তবে যশস্বী সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন ওই ঘটনার পরেও তাঁকে অনুপ্রাণিত করার জন্য। বলেছেন, “অনুশীলন প্রচুর পরিশ্রম করেছি। ফিল্ডিং নিয়েও আলাদা করে খেটেছি। একটা ক্যাচ পড়তেই পারে। কিন্তু বাকিরা এগিয়ে এসে যে ভাবে অনুপ্রাণিত করল সেটা ভুলব না।”

KKR Rajasthan Royals Yashasvi Jaiswal IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy