Advertisement
E-Paper

ঘরের ছেলের ঘরে ফেরা! দু’বছর পর ফের কেকেআরে শাকিব

২০১১-তে প্রথম বার নিলামে শাকিবকে কিনেছিল কলকাতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ২২:০৪
পরিচিত জার্সিতে ফিরছেন শাকিব।

পরিচিত জার্সিতে ফিরছেন শাকিব। ফাইল ছবি

ঘরে ফিরছেন শাকিব আল-হাসান। বৃহস্পতিবার নিলামে বাংলাদেশের অলরাউন্ডারকে ফের কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘদিন এই দলে কাটানো শাকিব ফিরেই বলে দিলেন, “উত্তেজনায় তর সইছে না।”

২০১১-তে প্রথম বার নিলামে শাকিবকে কিনেছিল কলকাতা। প্রথম বারের প্রদর্শনের জেরেই দলে এক রকম পাকাপাকি ভাবে জায়গা করে নেন তিনি। ২০১২ এবং ২০১৪, কলকাতার দু’বার প্রতিযোগিতা জয়ের সময়েই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

তবে ২০১৭-র নিলামে তাঁকে রাখেনি কলকাতা। সে বার তাঁকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। দু’বছর দক্ষিণ ভারতে কাটানোর গত মরশুমে দল পাননি শাকিব। এক বছরের ব্যবধানে ফের পড়শি শহরে তিনি।

এদিন ভিডিয়ো বার্তা শাকিব বলেছেন, “কেকেআরের হয়ে খেলতে নামার জন্য মুখিয়ে রয়েছি। ২০১২ এবং ২০১৪-তে যে রকম ফল করেছিলাম সে রকম এবারও করার চেষ্টা করব। দু’বারই চ্যাম্পিয়ন হয়েছিলাম। ঠিক সেটাই করার চেষ্টা করব কেকেআরের হয়ে।”

এদিন শাকিব ছাড়াও হরভজন সিংহ, বেন কাটিং, পবন নেগিদের নিয়েছে কলকাতা।

KKR sakib al hasan IPL Auction 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy