Advertisement
E-Paper

মুম্বই ছেড়ে ধোনির দলে রোহিত? শুরু নতুন জল্পনা

মুম্বইয়ের অধিনায়ক হিসাবে পাঁচ বার আইপিএল জিতেছেন রোহিত। এখন তিনি ভারতীয় দলের অধিনায়ক। সেই রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করেছে মুম্বই। তার পর থেকেই রোহিতের দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যা আরও উস্কে দিলেন ভন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৭:৫৩
Rohit Sharma

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে রোহিত শর্মা নাকি চেন্নাই সুপার কিংসে চলে যাবেন? এমনটাই দাবি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের। মুম্বইয়ের অধিনায়ক হিসাবে পাঁচ বার আইপিএল জিতেছেন রোহিত। ভারতীয় দলের অধিনায়ক এখন তিনি। সেই রোহিতকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করেছে মুম্বই। তার পর থেকেই রোহিতের দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। যা আরও উস্কে দিলেন ভন।

রোহিতকে নিয়ে তৈরি হওয়া জল্পনা প্রসঙ্গে ভন বলেন, “রোহিত কি চেন্নাই দলে চলে যাবে? ধোনির জায়গাটা নেবে? এই বছর রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক। এটা হয়তো এক বছরের জন্য করা হয়েছে। রোহিতের জন্য রাখা হয়েছে জায়গাটা। আমি তো চেন্নাই দলে রোহিতকে দেখতে পাচ্ছি।” মুম্বই যে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে, সেটাও মানতে পারছেন না ভন। তিনি বলেন, “আমি থাকলে রোহিতকেই অধিনায়ক করতাম। হার্দিক মুম্বই দলে ফিরে এসেছে, সেটাই তো যথেষ্ট ছিল। রোহিত তো ভারতের হয়ে টি-টোয়েন্টি দলকেও নেতৃত্ব দেবে।”

রোহিত এবং হার্দিক যদিও একে অপরের বিরুদ্ধে কখনও কোনও কিছু বলেননি। মুম্বইয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। মাঠেও একে অপরের সঙ্গে কথা বলেন। তবে একটি ম্যাচে রোহিতকে লং অনে ফিল্ডিং করতে পাঠিয়েছিলেন হার্দিক। সেই সময় রোহিতের চোখে মুখে বিরক্তির ছাপ দেখা গিয়েছিল।

IPL 2024 Mumbai Indians Rohit Sharma Team India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy