Advertisement
E-Paper

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান-পঞ্জাব ম্যাচের সেরা যুজবেন্দ্র চহাল

পঞ্জাব হেরে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রইল। রাজস্থান ১১ ম্যাচে পেয়েছে ১৪ পয়েন্ট। তিন নম্বরে রয়েছে তারা। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৯:৫৯

—ফাইল চিত্র

বল হাতে বাকিরা যখন প্রচুর রান দিচ্ছেন, যুজবেন্দ্র চহাল তখন বিপক্ষের মাথা ব্যথার কারণ। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা চহাল।

পঞ্জাব কিংস ১৯০ রান তুলল রাজস্থানের বিরুদ্ধে। শেষ ওভারে সেই রান তাড়া করে ম্যাচও জিতে নিল রাজস্থান। কিন্তু বল হাতে কাজের কাজটা চহাল না করলে জেতা হত না তাদের। দুশো রান যে তাড়া করতে হচ্ছে না সেটা চহালের জন্যই। দুশো রানের মানসিক চাপ নিতে হয়নি রাজস্থানকে। চহাল ফিরিয়ে দেন জনি বেয়ারস্টো, ময়ঙ্ক অগ্রবাল এবং ভানুকা রাজাপক্ষর উইকেট।

পঞ্জাব হেরে পয়েন্ট তালিকায় সাত নম্বরে রইল। রাজস্থান ১১ ম্যাচে পেয়েছে ১৪ পয়েন্ট। তিন নম্বরে রয়েছে তারা।

IPL 2022 Yuzvendra Chahal Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy