Advertisement
E-Paper

KKR: আনন্দবাজার অনলাইন বেছে নিল কলকাতা-মুম্বই ম্যাচের সেরা মুহূর্ত

দল থেকে বাদ পড়ার পর এ দিনই ফিরেছিলেন বেঙ্কটেশ। নেমেই ভাল খেলতে থাকেন। বহু দিন পরে ওপেনিং জুটিতে কেকেআরের ভাল রান ওঠে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০২২ ২৩:১৭

ফাইল ছবি

আইপিএলে কলকাতা-মুম্বই ম্যাচের সেরা মুহূর্ত বেছে নিল আনন্দবাজার অনলাইন। কলকাতার ইনিংসের শুরুতে বেঙ্কটেশ আয়ারের মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করছিলেন ঈশান কিশন। সেই মুহূর্তটিকেই সেরা বাছা হয়েছে।

দল থেকে বাদ পড়ার পর এ দিনই ফিরেছিলেন বেঙ্কটেশ। নেমেই ভাল খেলতে থাকেন। বহু দিন পরে ওপেনিং জুটিতে কেকেআরের ভাল রান ওঠে। মুম্বই কিছুতেই সাফল্য পাচ্ছিল না। সেই মুহূর্তেই বেঙ্কটেশের মনঃসংযোগ নষ্ট করতে এগিয়ে আসেন ঈশান। বেঙ্কটেশ স্টান্স নেওয়ার সময় তাঁর সামনে দাঁড়িয়ে আগাপাশতলা মাপতে থাকেন। অন্তত দু’বার তিনি এই কাজ করেছেন।

সেই কাজে সফলও হন ঈশান। কুমার কার্তিকেয়র বলে ছয় মারতে গিয়ে ফিরে যান তিনি। তার আগে ২৪ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দেন। দিনের শেষে সেই ইনিংস কলকাতাকে জেতাতে সাহায্য করেছে।

Venkatesh Iyer KKR IPL 2022 kolkata knight riders Mumbai Indians
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy