Advertisement
E-Paper

IPL 2022: চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের সেরা মুহূর্ত বাছল আনন্দবাজার অনলাইন

দশ বলের ওভার। মঙ্গলবার করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আকাশদীপ। বাংলার বোলার দেন ২৪ রান। সেই ওভারে চারটি ওয়াইড করেন আকাশ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২২ ২৩:৩২

গ্রাফিক: শৌভিক দেবনাথ

দশ বলের ওভার। মঙ্গলবার করলেন বাংলার আকাশদীপ। দেন ২৪ রান। চেন্নাই সুপার কিংস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে এই ওভারটিকেই সেরা মুহূর্ত বাছল আনন্দবাজার অনলাইন।

টস জিতে বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি বল করার সিদ্ধান্ত নেন। চেন্নাইয়ের ইনিংসের ১৮তম ওভারটি করেন আকাশদীপ। তখন রবিন উথাপ্পা এবং শিবম দুবের ঝড় চলছে। উথাপ্পা ৪৬ বলে ৮১, দুবে ৩৩ বলে ৫৪ রান করে তখন উইকেটে। সেই ওভারে চারটি ওয়াইড করেন আকাশ।

এই ডানহাতি জোরে বোলারের প্রথম বলে দুবে লং অনের উপর দিয়ে ছয় মারেন। পরের বলে চার হয়। তার পরের বলে দু’রান নিয়ে স্ট্রাইক ধরে রাখেন দুবে। চতুর্থ বলে পয়েন্টের উপর দিয়ে আবার ছয় মারেন দুবে। পরের বলটি লেগের দিকে ওয়াইড হয়। তার পরের বলে ১ রান নেন দুবে। স্ট্রাইকে আসেন উথাপ্পা। ওয়াইডের হ্যাটট্রিক করেন আকাশদীপ। শেষ বলটি ফুলটস দেন। এক রান হয়।

IPL IPL 2022 CSK RCB Akashdeep
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy