Advertisement
E-Paper

IPL 2022: পর পর দু’ম্যাচে হার! আইপিএলে এর থেকে খারাপ শুরু কি হয়েছে ধোনিদের চেন্নাইয়ের

চেন্নাইয়ের সাফল্যের অন্যতম কারণ মূল দল ধরে রাখা। এ বার ধোনি ছাড়া রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা ও মইন আলিকে ধরে রেখেছে তারা। নিলামে ফের ডোয়েন ব্র্যাভো, রবিন উথাপ্পা, দীপক চাহারদের কিনেছে। তবে শার্দুল ঠাকুর, ফ্যাফ ডুপ্লেসি, জস হ্যাজলউডকে কিনতে পারেনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৪:০১
আইপিএলে এর থেকে খারাপ শুরু হয়নি ধোনিদের

আইপিএলে এর থেকে খারাপ শুরু হয়নি ধোনিদের ফাইল চিত্র

আইপিএলে পর পর দু’ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পরে দ্বিতীয় ম্যাচে টান টান লড়াইয়ে ধোনিদের হারিয়েছে লখনউ। এই প্রথম বার আইপিএলের প্রথম দু’ম্যাচে হারতে হয়েছে চেন্নাইকে। আইপিএলের ইতিহাসে এত খারাপ শুরু হয়নি তাদের।
আইপিএলের ইতিহাসে ট্রফির নিরিখে দ্বিতীয় সফল দল চেন্নাই। ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে ট্রফি জিতেছে তারা। ১৫ বারের মধ্যে ১১ বার (মাঝে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল সিএসকে-কে) প্লে-অফ খেলেছেন ধোনিরা। ফাইনাল খেলেছেন ন’বার। যদিও ২০২০ সালে খুব খারাপ মরসুম গিয়েছিল সিএসকে-র। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬ ম্যাচ জিতে সপ্তম স্থানে শেষ করেছিল তারা। সেই প্রথম বার প্লে-অফে উঠতে পারেনি দল।

চেন্নাইয়ের সাফল্যের অন্যতম কারণ মূল দল ধরে রাখা। এ বার ধোনি ছাড়া রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা ও মইন আলিকে ধরে রেখেছে তারা। নিলামে ফের ডোয়েন ব্র্যাভো, রবিন উথাপ্পা, দীপক চাহারদের কিনেছে। তবে শার্দুল ঠাকুর, ফ্যাফ ডুপ্লেসি, জস হ্যাজলউডকে কিনতে পারেনি। চোটের কারণে চাহার এখনও মাঠে নামেননি। তার খেসারত দিতে হচ্ছে ধোনিদের।

খারাপ পরিস্থিতি থেকে অবশ্য এর আগেও ফিরে এসেছে চেন্নাই। তাই হলুদ জার্সির সমর্থকরা আশা করছেন এ বারেও পরিস্থিতির বদল হবে। আইপিএল শুরু হওয়ার আগে অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। নতুন অধিনায়ক জাডেজা। ব্যাট হাতে প্রথম দু’ম্যাচে ছন্দে ধোনি। তাই তাঁকে ঘিরেই ফের স্বপ্ন দেখছে দল।

IPL 2022 CSK MS Dhoni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy