Advertisement
E-Paper

IPL 2022: ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে মুম্বই-দিল্লি ম্যাচের সেরা যশপ্রীত বুমরা

এই জয়ের পরেও প্লে-অফে যাওয়া হল না মুম্বইয়ের। বুমরাদের জয়ের ফলে প্লে-অফে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০২২ ২৩:৩৮

—ফাইল চিত্র

দিল্লি ক্যাপিটালসকে পাঁচ উইকেটে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের পিছনে প্রধান কাণ্ডারি যশপ্রীত বুমরা। চার ওভার বল করে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।

বুমরার দাপটেই দিল্লি বড় রান তুলতে বাধা পায়। ভয়ঙ্কর হয়ে ওঠা রভমান পাওয়েলকে ফিরিয়ে দেন বুমরা। শুরুতে পৃথ্বী শ এবং মিচেল মার্শের উইকেটও নিয়েছিলেন বুমরা। তাঁর দাপটে দিল্লি আটকে যায় ১৫৯ রানে। ব্যাটারদের কাজটা কিছুটা সহজ করে দিয়েছিলেন তিনি।

যদিও এই জয়ের পরেও প্লে-অফে যাওয়া হল না মুম্বইয়ের। বুমরাদের জয়ের ফলে প্লে-অফে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

IPL 2022 Mumbai Indians
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy