Advertisement
E-Paper

IPL 2022: আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে গুজরাত-হায়দরাবাদ ম্যাচের সেরা কেন উইলিয়ামসন

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত রান ছিল না উইলিয়ামসনের ব্যাটে। অবশেষে জ্বলে উঠলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। তাতে অবশ্য সাহায্য করল গুজরাত টাইটান্স। প্রথম ওভারেই মহম্মদ শামির বলে এলবিডব্লিউ ছিলেন উইলিয়ামসন। কিন্তু আম্পায়ার আউট দেননি। গুজরাতের বোলাররাও রিভিউ নেননি। তার খেসারত দিতে হল হার্দিক পাণ্ড্যদের।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ২৩:৪৪
ম্যাচের সেরা উইলিয়ামসন

ম্যাচের সেরা উইলিয়ামসন ছবি: আইপিএল

ফর্ম যতই খারাপ থাকুক এক জন ক্রিকেটারের প্রতিভা থাকলে তিনি কী করতে পারেন সেটাই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দেখালেন কেন উইলিয়ামসন। প্রথমে তাঁকে দেখে মনে হচ্ছিল, ব্যাটে বল লাগাতে সমস্যা হচ্ছে। সেই উইলিয়ামসনই শেষ পর্যন্ত অর্ধশতরান করলেন। তাঁর ব্যাটেই জয় পেল হায়দরাবাদ। তাই আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বিচারে গুজরাত-হায়দরাবাদ ম্যাচের সেরা উইলিয়ামসন।

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত রান ছিল না উইলিয়ামসনের ব্যাটে। অবশেষে জ্বলে উঠলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। তাতে অবশ্য সাহায্য করল গুজরাত টাইটান্স। প্রথম ওভারেই মহম্মদ শামির বলে এলবিডব্লিউ ছিলেন উইলিয়ামসন। কিন্তু আম্পায়ার আউট দেননি। গুজরাতের বোলাররাও রিভিউ নেননি। তার খেসারত দিতে হল হার্দিক পাণ্ড্যদের।

প্রথমে ধীরে খেললেও একটা সময় পরে বড় শট খেলতে শুরু করেন উইলিয়ামসন। চলতি মরসুমে প্রথম অর্ধশতরান করেন তিনি। দেখে মনে হচ্ছিল গুজরাতের হাত থেকে তিনি খেলা নিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু ৫৭ রানের মাথায় তাঁকে আউট করেন হার্দিক। তাতে অবশ্য জিততে সমস্যা হয়নি হায়দরাবাদের।

ম্যাচ শেষে উইলিয়ামসন বলেন, ‘‘ওদের দলের বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। তাই শুরুতে উইকেট ধরে রেখে খেলতে চেয়েছিলাম। জুটি বাঁধার চেষ্টা করেছি। নিজেদের কাজে সফল হয়েছি। দেখে ভাল লাগছে যে অন্য ব্যাটাররাও নিজেদের দায়িত্ব পালন করেছে। পর পর দু’ম্যাচে জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে। পরের ম্যাচেও ভাল খেলার চেষ্টা করব।’’

IPL 2022 Sunrisers Hyderabad Gujarat Titans
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy