Advertisement
E-Paper

Trent Boult: আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান-লখনউ ম্যাচের সেরা বোল্ট

বোল্টের শুরুর ধাক্কা ইনিংসের শেষ পর্যন্ত সামলাতে পারল না আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি। দলকে জেতাতে কাজের কাজটি করলেন কিউয়ি জোরে বোলারই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ২৩:৫১
ট্রেন্ট বোল্ট।

ট্রেন্ট বোল্ট। ছবি: আইপিএল

আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান রয়্যালস - লখনউ সুপার জায়ান্টস ম্যাচের সেরা হলেন ট্রেন্ট বোল্ট। তাঁর দুরন্ত বোলিংই লখনউয়ের ইনিংসের ভিত নাড়িয়ে দিল।

লখনউ ইনিংসের শুরুতেই ধাক্কা দিলেন বোল্ট। প্রথম ওভারের প্রথম বলেই আউট করলেন লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলকে। দ্বিতীয় বল ওয়াইড করার পর তৃতীয় বলে তাঁর শিকার কৃষ্ণাপ্পা গৌতম। লখনউয়ের দুই ব্যাটারের কেউই কোনও রান করতে পারলেন না। বোল্টের শুরুর এই ধাক্কা ইনিংসের শেষ পর্যন্ত সামলাতে পারল না আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি।

ম্যাচে ৪ ওভার বল করে ২ উইকেটে ৩০ রান দিলেন বোল্ট। বোলিং পরিসংখ্যান দেখতে দারুণ না হলেও কাজের কাজটি করলেন কিউয়ি জোরে বোলারই। তাই আনন্দবাজার অনলাইন রাজস্থান-লখনউ ম্যাচের সেরা বেছে নিল বোল্টকেই।

IPL 2022 Trent Boult Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy