Advertisement
E-Paper

IPL 2022: শনিবার রাজস্থান ম্যাচের আগে আরও শক্তিশালী হল মুম্বই ইন্ডিয়ান্স

প্রথম ম্যাচে বড় রান তুলেও দিল্লির কাছে হেরে গিয়েছিল মুম্বই। শিশির যে ম্যাচে প্রভাব ফেলছে তা স্বীকার করে নিয়েছেন জাহির।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২২ ১৬:১০
শক্তি বাড়ল রোহিতদের।

শক্তি বাড়ল রোহিতদের। ছবি টুইটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়ল মুম্বই ইন্ডিয়ান্সের। দলে যোগ দিলেন সূর্যকুমার যাদব। চোটের কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন।

ফেব্রুয়ারিতে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাড়ে চিড় ধরে সূর্যের। এত দিন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোটের শুশ্রূষা করছিলেন। সম্প্রতি যোগ দিয়েছিলেন মুম্বই শিবিরে। অনুশীলনও করেছেন। এ বার জানা গেল ম্যাচ খেলার জন্যও তৈরি তিনি। সাংবাদিক বৈঠকে এসে মুম্বইয়ের টিম ডিরেক্টর জাহির খান বলেন, “ও তৈরি। আগেই বলেছিলাম যে ও অনুশীলন শুরু করেছে। আমরা সূর্যের জন্য এত দিন অপেক্ষা করছিলাম। ওকে পরের ম্যাচে পাওয়া যাবে।”

প্রথম ম্যাচে বড় রান তুলেও দিল্লির কাছে হেরে গিয়েছিল মুম্বই। শিশির যে ম্যাচে প্রভাব ফেলছে তা স্বীকার করে নিয়েছেন জাহির। বলেছেন, “শিশির আমাদের নিয়ন্ত্রণে নেই। স্পিনার, এমনকী পেসারদের পক্ষেও বল ধরা কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের কাজটা কঠিন এতে সন্দেহ নেই। এটার সঙ্গেই মানিয়ে নিতে হবে।”

জাহিরের সংযোজন, “হার নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে। কিন্তু বরাবরই আমরা একটু দেরিতে ছন্দ খুঁজে পাই। নিজেদের পরিকল্পনা নিয়ে খুশি। আগের ম্যাচ থেকে অনেক শিক্ষা পেয়েছি।”

Surya Kumar Yadav Mumbai Indians IPL 2022 Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy