Advertisement
E-Paper

IPL 2022: রোহিতদের হারিয়ে টি২০-তে রোহিতেরই নজির ছুঁলেন রাহুল

শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রান করেন রাহুল। এ বারের আইপিএলে এটি তাঁর দ্বিতীয় শতরান। প্রথম শতরানও তিনি করেছিলেন রোহিতদের বিরুদ্ধেই। সেই ম্যাচেও ১০৩ রান করেছিলেন লখনউয়ের অধিনায়ক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১৭:১০
রোহিতের কোন নজির ছুঁলেন রাহুল

রোহিতের কোন নজির ছুঁলেন রাহুল ছবি: আইপিএল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করে টি২০-তে রোহিত শর্মার নজির ছুঁলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। টি২০-তে ছ’টি শতরান হয়েছে রাহুলের। রোহিতেরও টি২০-তে ছ’টি শতরান রয়েছে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এত দিনে টি২০-তে সব থেকে বেশি শতরান ছিল রোহিতের। সেই তালিকায় এ বার যোগ দিলেন রাহুল। তালিকায় রোহিত-রাহুলের পরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী। তাঁর পাঁচটি শতরান রয়েছে। তার পরে রয়েছেন সুরেশ রায়না। তাঁর শতরানের সংখ্যা চার।

এ বারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন রাহুল। আট ম্যাচে ৩৬৮ রান করেছেন তিনি। গড় ৬১.৩৩। একটি অর্ধশতরান ও দু’টি শতরান করেছেন লখনউয়ের অধিনায়ক। তাঁর দাপটেই আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে লখনউ।

শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রান করেন রাহুল। এ বারের আইপিএলে এটি তাঁর দ্বিতীয় শতরান। প্রথম শতরানও তিনি করেছিলেন রোহিতদের বিরুদ্ধেই। সেই ম্যাচেও ১০৩ রান করেছিলেন লখনউয়ের অধিনায়ক।

Advertisement
IPL 2022 KL Rahul Rohit Sharma Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy