Advertisement
E-Paper

IPL 2022: রোহিতদের বিরুদ্ধে শতরানের পরেও জরিমানা, নির্বাসনের খাঁড়া রাহুলের মাথায়

জরিমানা দিতে হলেও অবশ্য রোহিত শর্মাদের হারিয়ে লিগ তালিকায় প্রথম চারে ঢুকে পড়েছেন রাহুলরা। মুম্বইয়ের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রান করেন রাহুল। এ বারের আইপিএলে এটি তাঁর দ্বিতীয় শতরান। দু’টিই হল মুম্বইয়ের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে লখনউ। জবাবে ১৩২ রানে শেষ হয়ে যান রোহিতরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ১২:২০
ম্যাচ জিতেও জরিমানা

ম্যাচ জিতেও জরিমানা ছবি: আইপিএল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরানের পরেও জরিমানা হয়েছে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুলের। শুধু রাহুল নয়, দলের প্রথম একাদশের বাকি ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে।
রোহিত শর্মাদের বিরুদ্ধে মন্থর বল করার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে রাহুলকে। এ বারের আইপিএলে দ্বিতীয় বারের জন্য একই অপরাধ করলেন রাহুল। তাই তাঁর জরিমানার টাকা বেশি। এর পর ফের একই অপরাধ হলে এক ম্যাচ নির্বাসিত করা হবে লখনউয়ের অধিনায়ককে। রাহুল ছাড়া লখনউয়ের প্রথম একাদশে থাকা বাকি ক্রিকেটারদের ছ’লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

জরিমানা দিতে হলেও অবশ্য রোহিত শর্মাদের হারিয়ে লিগ তালিকায় প্রথম চারে ঢুকে পড়েছেন রাহুলরা। মুম্বইয়ের বিরুদ্ধে ৬২ বলে ১০৩ রান করেন রাহুল। এ বারের আইপিএলে এটি তাঁর দ্বিতীয় শতরান। দু’টিই হল মুম্বইয়ের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ১৬৮ রান করে লখনউ। জবাবে ১৩২ রানে শেষ হয়ে যান রোহিতরা। ৩৬ রানে ম্যাচ জেতে লখনউ।

IPL 2022 KL Rahul Rohit Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy