Advertisement
E-Paper

নেতাদের ফোটোসেশনে কেন ছিলেন না রোহিত? আসল কারণ প্রকাশ্যে, খেলা নিয়ে বাড়ছে আশঙ্কা

বৃহস্পতিবার আমদাবাদে আইপিএলের ট্রফির সঙ্গে অধিনায়কদের ছবি তোলা হয়েছিল। সেখানে ন’জন অধিনায়ক উপস্থিত ছিলেন। দেখা যায়নি শুধু রোহিত শর্মাকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ১০:১৪
Rohit Sharma

বৃহস্পতিবার রোহিত না থাকায় নানা জল্পনা শুরু হয়েছিল। —ফাইল চিত্র

রোহিত শর্মা অসুস্থ। ভারত এবং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক সেই কারণেই বৃহস্পতিবার আমদাবাদে ছবি তুলতে যেতে পারেননি। আইপিএলের ট্রফি নিয়ে বৃহস্পতিবার যে ছবি প্রকাশ্যে আসে সেখানে ন’জন অধিনায়ক ছিলেন। রোহিত না থাকায় নানা জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত জানা যায় রোহিত অসুস্থ বলে যেতে পারেননি।

এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোহিত অসুস্থ থাকায় আমদাবাদে যেতেই পারেননি। আইপিএল শুরুর আগে প্রতি বার সব অধিনায়ক মিলে ছবি তোলা হয়। সেখানে ছিলেন না রোহিত। শুধু তাই নয়, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে তিনি খেলবেন কি না তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। মুম্বইয়ের প্রথম ম্যাচ ২ এপ্রিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে তারা। বিরাট কোহলিদের বিরুদ্ধে রোহিতকে খেলতে না-ও দেখা যেতে পারে। রোহিত না খেললে তাঁর জায়গায় মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

বুধবার মুম্বইয়ে রোহিত সাংবাদিক বৈঠকে বসেছিলেন। কিন্তু বৃহস্পতিবার আমদাবাদে অধিনায়কদের ছবিতে তিনি না থাকায় প্রশ্ন ওঠে। রোহিত না থাকলেও সেই মঞ্চে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (চেন্নাই সুপার কিংস), হার্দিক পাণ্ড্য (গুজরাত টাইটান্স), শিখর ধাওয়ান (পঞ্জাব কিংস), নীতীশ রানা (কলকাতা নাইট রাইডার্স), লোকেশ রাহুল (লখনউ সুপারজায়ান্টস), ফ্যাফ ডুপ্লেসি (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর), ডেভিড ওয়ার্নার (দিল্লি ক্যাপিটলাস), সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস) এবং ভুবনেশ্বর কুমার (সানরাইজার্স হায়দরাবাদ)। এ বারের আইপিএলে হায়দরাবাদের অধিনায়ক এডেন মার্করাম। কিন্তু তিনি এখনও দেশের হয়ে খেলতে ব্যস্ত, সেই কারণে তাঁর বদলে ভুবনেশ্বর উপস্থিত ছিলেন।

শুক্রবার থেকে আইপিএল শুরু হচ্ছে। প্রথম ম্যাচ আমদাবাদে। চেন্নাই এবং গুজরাত খেলবে সেই ম্যাচ। ধোনি বনাম হার্দিক দিয়ে শুরু হবে এ বারের আইপিএল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও ধোনির হাঁটুতে চোট থাকায় তিনি খেলবেন কি না সেই নিয়ে সংশয় রয়েছে।

IPL 2023 Rohit Sharma Mumbai Indians
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy