Advertisement
E-Paper

‘কষ্ট ওখানেই শেষ নয়’! সদ্য মা হওয়ার পাশাপাশি স্বামী রাঘবের বিজেপিতে যোগ, কোন ইঙ্গিত পরিণীতির?

পরিণীতি চোপড়া নিজেও নতুন মা হয়েছেন, বেড়েছে দায়িত্ব। তার মাঝে স্বামী রাঘব চড্ঢার বিজেপিতে যোগ ও তা নিয়ে কটাক্ষের শিকার। এর মাঝে কোন কষ্টের কথা জানালেন পরিণীতি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৬:৩৫
(বাঁ দিকে) রাঘব চড্‌ঢা, (ডান ডিকে) পরিণীতি চেপড়া।

(বাঁ দিকে) রাঘব চড্‌ঢা, (ডান ডিকে) পরিণীতি চেপড়া। ছবি: সংগৃহীত।

গত বছর পুত্রসন্তানের মা হয়েছেন পরিণীতি চোপড়া। তার পরে তিনি ‘মম টক্‌স’ নামে একটি অনুষ্ঠান শুরু করেছেন। তিনি তাঁর সমাজমাধ্যমের পাতায় সেই অনুষ্ঠানের ঝলক ভাগ করে নেন। এই অনুষ্ঠানে গর্ভাবস্থা, সন্তানপালন এবং মাতৃত্বকে ঘিরে থাকা নানা সমস্যা ও সামাজিক ধারণা নিয়ে কথা বলেন পরিণীতি। নিজেও নতুন মা হয়েছেন, বেড়েছে দায়িত্ব। তার মাঝে স্বামী রাঘব চড্ঢার বিজেপিতে যোগ ও তা নিয়ে কটাক্ষের শিকার। এর মাঝে কোন কষ্টের কথা জানালেন পরিণীতি?

মা হওয়ার মাসকয়েকের মধ্যে কাজে ফিরেছেন পরিণীতি। তবে পরিণীতি জানান, এমন সময়ে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের সমতা বজায় রাখা সহজ নয়। মা হওয়ার পরে হরমোনের একটা বড় পরিবর্তন আসে মেয়েদের শরীরে। তার সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয় বলে মত তাঁর। পরিণীতি জানান, মা হওয়ার পরের অবসাদের কথাও।

অভিনেত্রীর কথায়, ‘‘সন্তান হওয়ার সময়ে কষ্ট, সেটা সেরে ওঠার কষ্ট। মানসিক ও শারীরিক ভাবে একটা ঝ়ড় বয়ে যায়। বাচ্চা এলেও দুঃখ যেন শেষ হয় না। মা তাঁর সন্তানের যত্ন নিচ্ছেন, তাকে বড় করে তুলছে। শুধু সন্তানকে মানুষ নয়, একটা মেয়ের জীবনেও অনেক কিছু বদলে যায়। এই কাজ দশটা চাকরির সমান।’’ পরিণীতি জানান, এই সময়ে নতুন মায়ের বিশেষ যত্ন নেওয়ার দরকার পড়ে। পরিণীতি মনে করেন, মা যদি একবার ভেঙে পড়েন, তবে পুরো সংসারটাই অচল।

Parineeti Chopra Raghav Chadha Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy