Advertisement
E-Paper

হারের হ্যাটট্রিকের আশঙ্কা! সৌরভদের বিরুদ্ধে কী বদল কেকেআরের একাদশে? বড় ভরসা সেই লিটন

পর পর দু’ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ? কী কী বদল হতে পারে দলে?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ০৯:৫১
Picture of KKR cricketers

আইপিএলে জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। —ফাইল চিত্র

শেষ দুই ম্যাচে হেরে মাঠ ছাড়তে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে কেকেআর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে জিততে না পারলে হারের হ্যাটট্রিক হবে কলকাতার। সেই সঙ্গে লিগ তালিকায় অনেকটাই পিছিয়ে পড়বেন নীতীশ রানারা। তাই দিল্লির বিরুদ্ধে কলকাতার প্রথম একাদশে বদল হতে পারে। কলকাতার জার্সিতে অভিষেক হতে পারে লিটন দাসের।

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র দিল্লিই কোনও ম্যাচ জিততে পারেনি। তাই তাদের বিরুদ্ধে জয়ের ভাল সম্ভাবনা রয়েছে কলকাতার। কিন্তু দলে কিছু সমস্যা রয়েছে। সব থেকে বড় সমস্যা দলের ওপেনিং জুটি। কোনও ম্যাচেই শুরুটা ভাল করতে পারছে না কলকাতা। রহমানুল্লা গুরবাজ় টানা ব্যর্থ। তাই দিল্লির বিরুদ্ধে তাঁর বদলে লিটনের অভিষেক হতে পারে কেকেআর জার্সিতে। কারণ, ব্যাট করার পাশাপাশি লিটন উইকেটরক্ষকও। তাই গুরবাজ়ের বদলে উইকেটের পিছনে দাঁড়াতে হবে তাঁকে।

দলের মিডল অর্ডার ঠিক থাকলেও সমস্যা বোলিং আক্রমণ নিয়ে। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ ও ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভাল বল করতে পারেনি কেকেআর। তাই বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লকি ফার্গুসন বাদ পড়তে পারেন। বদলে টিম সাউদিকে আবার নেওয়া হতে পারে। তবে সাউদিও বিশেষ ভাল খেলতে পারছেন না। তাই বোলিং কম্বিনেশন নিয়ে একটু হলেও চিন্তা করতে হবে চন্দ্রকান্ত পণ্ডিতকে।

তবে চন্দ্রকান্ত তাঁর দলের প্রথম একাদশে খুব বেশি বদল করতে চান না। হায়দরাবাদের কাছে হারের পরেও সেই কারণে মুম্বইয়ের বিরুদ্ধে একই দল খেলিয়েছিলেন তিনি। তবে এ বার হয়তো তিনি পরিবর্তন করতে বাধ্য হবেন। লিটনের উপর এ বার হয়তো ভরসা দেখাতে হবে তাঁকে।

কলকাতার সম্ভাব্য একাদশ: লিটন দাস, নারায়ন জগদীশন, বেঙ্কটেশ আয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারাইন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুযশ শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার)।

IPL 2023 KKR Probable XI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy