Advertisement
E-Paper

বল হাতে নজর কাড়লেন বাংলার মুকেশ, তবু বাটলার-যশস্বীর দাপটে রাজস্থান ১৯৯

বাটলারের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। আঙুলের চোট নিয়েই মাঠে নেমে পড়েন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক। হতাশ করেননি গত আইপিএলের সর্বোচ্চ রানশিকারি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৭:২৭
picture of IPL 2023

রাজস্থানের বিরুদ্ধে বল হাতে নজর কাড়লেন দিল্লির মুকেশ। ছবি: আইপিএল।

প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে ১৯৯ রান করল রাজস্থান রয়্যালস। আঙুলের চোট নিয়েই অনবদ্য ব্যাটিং করলেন জস বাটলার। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে মানানসই ইনিংস খেললেন যশস্বী জয়সওয়াল।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রাজস্থানের দুই ওপেনারের দাপটে তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে। কারণ রাজস্থানের দুই ওপেনার বাটলার এবং যশস্বীকে থামাতেই পারলেন না দিল্লির বোলাররা। বাটলার ৫১ বলে ৭৯ রানের ইনিংস খেললেন। তাঁর ব্যাট থেকে এল ১১টি চার এবং ১টি ছক্কা। সমসংখ্যক চার এবং ছয় মেরে ৩১ বলে ৬০ রান করলেন যশস্বী। প্রথম উইকেটের জুটিতে তাঁরা তুললেন ৯৮ রান। যদিও রান পেলেন না রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (শূন্য)। তাঁকে আউট করলেন কুলদীপ যাদব। দলকে ভরসা দিতে পারেননি চার নম্বরে নামা রিয়ান পরাগও। গুয়াহাটির মাটিতে অসমের ব্যাটারের ব্যাট থেকে এল ৭ রান। শেষ দিকে রাজস্থানের ইনিংসকে টানলেন ওয়েস্ট ইন্ডিজ়ের শিমরন হেটমায়ের। তিনি অপরাজিত থাকলেন ২১ বলে ৩৯ রান করে। ১টি চার এবং ৪টি বিশাল ছক্কা মারলেন তিনি।

বল হাতে নজর কাড়লেন মুকেশ। দিল্লির হয়ে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। তিনিই শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের সফলতম বোলার। ৩৬ রান দিয়ে মুকেশ আউট করলেন রাজস্থানের দুই ওপেনারকে। ১৮ রানে ১ উইকেট রভম্যান পাওয়েলের।

IPL 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy