ক্রীড়া সঞ্চালক সঞ্জনা গণেশনকেই যে বিয়ে করতে চলেছেন যশপ্রীত বুমরা, তা কার্যত নিশ্চিত। গোপন সূত্রে জানা গিয়েছে, ১৪-১৫ মার্চ গোয়ায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সঞ্জনার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বুমরা। অনুষ্ঠানকে চূড়ান্ত গোপনীয়তায় মুড়ে রাখা হয়েছে। ২০ জন নিমন্ত্রিত ইতিমধ্যেই নাকি গোয়া পৌঁছে গিয়েছেন।
এরই মাঝে সঞ্জনার একটি পুরনো টুইট আচমকা নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। গত ১০ জানুয়ারি অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন এক ক্রিকেট ওয়েবসাইটে বুমরার বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করা হয়। সেটাই রিটুইট করে সঞ্জনা লিখেছেন, “মাঠে বুমরার মুড আর আমার রোজকার মুড একদম একই রকম।” সেই রিটুইটে অনেকেই মন্তব্য করে বিয়ের জন্য আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন দম্পতিকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে আচমকাই শিবির ছেড়ে চলে গিয়েছিলেন যশপ্রীত বুমরা। তার কিছুদিন পরেই বিয়ের খবর প্রকাশ্যে আসে। উল্লেখ্য, টিভিতে সঞ্জনা পরিচিত মুখ। মূলত ক্রিকেটের বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যায় তাঁকে। ২০১৪-য়ে তিনি ‘মিস ইন্ডিয়া’ খেতাবও জিতেছিলেন। কিছুদিন আগেই বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিয়ের প্রস্তুতির কারণে বোর্ডের কাছে বিশেষ আবেদন করে ছুটি চেয়েছিলেন বুমরা।
Congress your next chapter of marriage life
— Mukesh Nath (@MukeshNayh) March 6, 2021