Advertisement
E-Paper

কলকাতার পথে জুয়েল

জিকোর দল থেকে আর এক মিডিও জুয়েল রাজাকেও দলে নিতে চলেছে আটলেটিকো দে কলকাতা। গোয়া থেকে জুয়েল নিজেই বললেন, ‘‘ আমি বাংলার ছেলে কলকাতাতেই খেলব বলে সিদ্ধান্ত নিয়েছি।’’

শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:২৬

জিকোর দল থেকে আর এক মিডিও জুয়েল রাজাকেও দলে নিতে চলেছে আটলেটিকো দে কলকাতা। গোয়া থেকে জুয়েল নিজেই বললেন, ‘‘ আমি বাংলার ছেলে কলকাতাতেই খেলব বলে সিদ্ধান্ত নিয়েছি।’’

আজ শুক্রবার সব ফ্রাঞ্চাইজিকে কোন কোন দেশীয় ফুটবলার তারা নিচ্ছে জানাতে হবে। এফ সি গোয়ায় যে-হেতু এ বার ডেম্পোর সঙ্গে চুক্তি নেই তাই গোয়ার অনেক ফুটবলারই অন্য দলে যাচ্ছেন। গোয়া সই করিয়েছে মোহনবাগানের ডেনসন দেবদাস, সাবিথকে। মেহতাব হোসেন, হরমনজিৎ খাবরা পুরনো ক্লাবেই থাকছেন। ব্যতিক্রম কেভিন লোবো। তিনি এটিকে ছেড়ে গোয়ায় যেতে চাইছেন। তবে লোবোর ব্যাপারে কিছু চূড়ান্ত না হলেও আটলেটিকো ছেড়ে দিল সঞ্জু প্রধানকে। তিনি নর্থইস্ট ইউনাইটেডে যাচ্ছেন বলে খবর। কিংশুক দেবনাথ যাচ্ছেন মুম্বই সিটি এফসিতে। সুনীল ছেত্রী-সহ বাকিদের কেনা-বেচা ৫ জুলাই। তাই আন্তোনিও হাবাস আসবেন জুনে। এ দিকে এ বারের আইএসএলে নথি বদ্ধ ফুটবলারদের দরদাম জানা না গেলেও শোনা যাচ্ছে, তাঁর পুরনো দল কেরল ব্লাস্টার্সের সঙ্গেই রেকর্ড দেড় কোটি টাকায় দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন সন্দেশ ঝিঙ্গন।

Jewel raja joins Adk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy