Advertisement
E-Paper

IPL: আইপিএল-এ ঢুকতে চাইছে রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকরা ছাড়া দরপত্র তুলেছে আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপরাও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৪:৩৪
রোনাল্ডোর দল এ বার খেলতে পারে আইপিএল-এ।

রোনাল্ডোর দল এ বার খেলতে পারে আইপিএল-এ। —ফাইল চিত্র

বিশ্বের সেরা ফুটবল দলগুলির মধ্যে একটি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই দলের মালিক গ্লেজার পরিবার। তারাই এ বার ইচ্ছা প্রকাশ করল আইপিএল-এর দল কেনার। নতুন দলের জন্য দরপত্র তুলেছে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবের মালিক আমেরিকার। আইপিএল-এর নতুন দল কেনার দরপত্র তোলার শেষ তারিখ ছিল ২০ অক্টোবর। সূত্রের খবর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক দরপত্র তুলেছেন। অন্যতম জনপ্রিয় টি২০ লিগের অংশ হতে চাইছে তারা।

কোন কোন সংস্থা দরপত্র তুলতে পারবে সেই নিয়ে বেশ কিছু নিয়ম তৈরি করেছে বিসিসিআই। তারা জানিয়েছে, কোনও সংস্থা দল কিনতে চাইলে তিন হাজার কোটি টাকার বার্ষিক লেনদেন থাকতে হবে, কোনও ব্যক্তিকে দল কিনতে হলে তাঁর অন্তত আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। নিয়ম অনুযায়ী কোনও বিদেশি সংস্থা আইপিএল-এর দল কিনতে পারে, তবে তাদের ভারতে ব্যবসা শুরু করতে হবে।

আরও পড়ুন:

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক ছাড়া দরপত্র তুলেছে আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, হিন্দুস্তান টাইমস মিডিয়া ও জিন্দল স্টিল। এ ছাড়া, উদ্যোক্তা রনি স্ক্রুওয়ালা এবং আরও তিন জন দরপত্র তুলেছেন।

আমদাবাদ, লখনৌ, গুয়াহাটি, কটক, ইনদওর এবং ধর্মশালার মধ্যে যে কোনও দু’টি শহর থেকে আইপিএল-এর নতুন দলগুলি আসতে পারে বলে জানা গিয়েছে। তবে আমদাবাদকেই পাখির চোখ করবে অনেক ব্যবসায়ী কারণ এক লক্ষ ১০ হাজার দর্শকাশনের স্টেডিয়াম রয়েছে সেখানে। ২৫ অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে হবে সবাইকে।

Manchester United BCCI IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy