Advertisement
E-Paper

কলকাতা লিগেও নতুন নামে মোহনবাগান

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০৬:১২
ফাইল চিত্র

ফাইল চিত্র

এটিকে-র সঙ্গে সংযুক্তিকরণের পরে কলকাতা লিগে মোহনবাগান কী নামে খেলবে তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। কারণ, আইএফএ-তে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব নামে নথিভুক্ত ছিল তারা। দ্বিতীয়ত, কলকাতা লিগে এটিকে-র নিজস্ব দলও ছিল। অবশেষে জল্পনার অবসান। এ বার থেকে এটিকে-মোহনবাগান নামেই সব প্রতিযোগিতায় খেলবে তারা।

নতুন নাম নথিভুক্ত করার জন্য ইতিমধ্যেই বাংলার ফুটবল নিয়ামক সংস্থায় চিঠি দিয়েছে এটিকে-মোহনবাগান। এ ক্ষেত্রে নিয়ম হচ্ছে, গভর্নিং বডির সভা ডেকে অনুমোদন নিতে হয়। কিন্তু করোনার কারণে, তা হচ্ছে না। গভর্নিং বডির সদস্যেরা তাঁদের মতামত ই-মেল করে আইএফএ সচিবকে পাঠিয়ে দেবেন।

এটিকে-মোহনবাগান নথিভুক্ত করার প্রক্রিয়ার মধ্যেই ফুটবলের প্রসারে জার্মানির একটি অ্যাকাডেমি এবং নরওয়ের একটি ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে আইএফএ।

Advertisement
Calcutta Football League Mohun Bagan ATK Mohun Bagan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy