Advertisement
E-Paper

পাকিস্তান সুপার লিগে মাঠেই লেগে গেল সরফরাজ, শাহিনের মধ্যে

সরফরাজ এবং আফ্রিদির ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে সোহেল আখতার এবং মহম্মদ হাফিজকে এসে তা থামাতে হয়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ১৪:৫৪
সরফরাজ আহমেদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন পেসার শাহিন আফ্রিদি।

সরফরাজ আহমেদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন পেসার শাহিন আফ্রিদি।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন পেসার শাহিন আফ্রিদি। আবু ধাবিতে পাকিস্তান সুপার লিগে লাহোর কালন্ডারস এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচে ঘটল এমনই ঘটনা।

সরফরাজ এবং আফ্রিদির ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে সোহেল আখতার এবং মহম্মদ হাফিজকে এসে তা থামাতে হয়। মঙ্গলবার কোয়েটা ব্যাট করার সময় ১৯তম ওভারে এই ঘটনা ঘটে। আফ্রিদির বাউন্সার এসে লাগে সরফরাজের হেলমেটে। আম্পায়ার নো বলের নির্দেশ দেন। হেলমেটে লেগে বল থার্ড ম্যানের দিকে চলে যায়। দৌড়ে এক রান নেন সরফরাজ। সেই সময় আফ্রিদির উদ্দেশে কিছু বলতে দেখা যায় তাঁকে। তরুণ পেসার খুব ভাল ভাবে নেননি সেই বক্তব্য। তেড়ে যান সরফরাজের দিকে।

পরিস্থিতি ঠান্ডা করতে হাফিজও সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন। সরফরাজকে শান্ত হতে বলেন তিনি। পরে আফ্রিদি যদিও ঘটনাটিকে খেলার অংশ বলেই এড়িয়ে গিয়েছেন। তবে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ঘটনার ভিডিয়ো। কেউ সেখানে সিনিয়র ক্রিকেটারের প্রতি এই ভাবে তেড়ে যাওয়াকে খারাপ চোখে দেখেছেন, কেউ বলছেন ঠিকই করেছেন এই তরুণ পেসার।

Sarfaraj Ahmed PSL Shaheen Afridi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy