Advertisement
E-Paper

Rishabh Pant: ভারতীয় দলের ভবিষ্যতের অধিনায়ক বেছে ফেললেন যুবরাজ

অস্ট্রেলিয়ায় বছরের শুরুতে দারুণ খেলেছিলেন যুবরাজের বেছে নেওয়া নেতা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ২৩:৫৫
যুবরাজ সিংহ

যুবরাজ সিংহ ফাইল চিত্র

ভবিষ্যতে ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। এমনটাই মনে করেন যুবরাজ সিংহ। ভারতের প্রাক্তন অল রাউন্ডার বলেন, ‘‘ঋষভের মধ্যে ভারতের অধিনায়ক হওয়ার সমস্ত ক্ষমতা আছে। আমার মনে হয় ও বেশ বুদ্ধিমানও। দিল্লি ক্যাপিটালসের হয়েও ও ভাল খেলেছে। তাই ও ভবিষ্যতে ভারতের অধিনায়কও হতে পারে।’’

অস্ট্রেলিয়ায় বছরের শুরুতে দারুণ খেলেছিলেন ঋষভ। সেই কথা ফের মনে করিয়ে দিয়ে যুবরাজ বলেন, ‘‘একার হাতে ম্যাচের রঙ বদলে দিতে পারে, সেটার প্রমাণ ও অস্ট্রেলিয়া সফরেই দিয়ে দিয়েছে। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেও শতরান করেছে ও।’’

ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যানকে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করে যুবরাজ বলেন, ‘‘গিলক্রিস্টও এ ভাবেই ম্যাচের রঙ বদলে দিত। আমার মনে হয়, গিলক্রিস্টের মত দারুণ ক্রিকেটার হয়ে উঠতে পারে ঋষভ।’’

ঋষভ পন্থ

ঋষভ পন্থ ফাইল চিত্র

BCCI Virat Kohli Yuvraj Singh rishabh pant Delhi Capitals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy