Advertisement
E-Paper

Sachin Tendulkar: এ বার কি গায়ক সচিন? নেট মাধ্যমে দেওয়া ছবিতে শুরু জল্পনা

সনুর উদ্দেশে তাঁরই গাওয়া ‘কাল হো না হো’ ছবির গানের কিছু লাইন নেটমাধ্যমে তুলে ধরে সচিন লেখেন, ‘এই গানটা আমার খুব প্রিয়।’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ১৯:৩২
সচিনের সঙ্গে সনু

সচিনের সঙ্গে সনু ইনস্টাগ্রাম

গান তিনি আগেও গেয়েছেন। আবার কি গান গাইতে চলেছেন সচিন তেন্ডুলকর? গায়ক সনু নিগমের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে ছবি দিলেন সচিন।

আসলে ২০১৭ সালে ‘ক্রিকেট ওয়ালি বিট’ গানে সনুর সঙ্গেই গলা মিলিয়েছিলেন সচিন

ফের সেই স্মৃতি উসকে দিয়ে সনুর উদ্দেশে তাঁরই গাওয়া ‘কাল হো না হো’ ছবির গানের কিছু লাইন নেটমাধ্যমে তুলে ধরে সচিন লেখেন, ‘এই গানটা আমার খুব প্রিয়। সনুর পাশাপাশি অনেককেই এই গানটা শুনতে দেখেছি আমি। এটা শুনতে থাকুন আর আনন্দ ছড়িয়ে দিন। শুভ জন্মদিন সনু। ’

বৃহস্পতিবার পরিবারের নতুন সদস্য স্পাইককে নিয়ে একটি ভিডিয়ো দেন সচিন। সেখানে পথের কুকুর স্পাইককে উদ্ধার করার গল্প শোনান তিনি। সেই ভিডিয়ো ভাইরাল হয় নেটমাধ্যমে। সব মিলিয়ে এখন নেটমাধ্যমে বেশ সক্রিয় সচিন।

Sachin Tendulkar sonu nigam Indian Cricket Bolywood birthday wish Kal Ho Naa Ho
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy