Advertisement
E-Paper

Ashes: পানশালায় ওয়ার্নের গুগলিতে আউট ভন, দেখুন ভিডিয়ো

ওয়ার্নের বলে ‘ব্যাট’ ছোঁয়াতে পারলেন না ভন। নেটমাধ্যমে এই বলের ভিডিয়ো শেয়ার করেছেন ওয়ার্ন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ২৩:৪১
ওয়ার্নের বলে আউট ভন

ওয়ার্নের বলে আউট ভন ইনস্টাগ্রাম

প্রায় ১৫ বছর আগে ক্রিকেট ছেড়েছেন। তবুও তাঁর বোলিং যে এখনও সমান কার্যকরী তা আরও একবার বুঝিয়ে দিলেন শেন ওয়ার্ন। মজার ছলে এক পানশালায় ‘নাইট অ্যাসেজ’ খেললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার। সামনে তখন ব্যাট হাতে দাঁড়িয়ে মাইকেল ভন। হাতে ব্যাট ছিল না ঠিকই, তবে ছিল বিয়ারের বোতল। সেটাকেই ব্যাট বানিয়ে নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

সেখানেই ওয়ার্নের বলে ‘ব্যাট’ ছোঁয়াতে পারলেন না ভন। নেটমাধ্যমে এই বলের ভিডিয়ো শেয়ার করেছেন ওয়ার্ন। সেই সময় উপস্থিত ছিলেন জো রুট, ড্যারেন গফরাও। তবে তাঁরা ছিলেন দর্শকের ভূমিকায়।

‘নাইট অ্যাসেজ’-এর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভন এবং ওয়ার্ন মাঠের মধ্যে প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে যে তাঁদের দারুণ সম্পর্ক, তা আরও একবার প্রমাণিত হল।

Shane Warne Ashes Michael Vaughan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy