Advertisement
E-Paper

Sourav Ganguly: এখনই ছাড়া পাচ্ছেন না সৌরভ, শুক্রবার জিন পরীক্ষার রিপোর্ট দেখেই হতে পারে সিদ্ধান্ত

ইতিমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আসবে জিন পরীক্ষার রিপোর্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১০:৫৫
সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি ফাইল চিত্র ।

শারীরিক অবস্থার আরও খানিকটা উন্নতি হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আর জ্বর আসেনি বলেও জানা গিয়েছে। তবে এখনই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। সৌরভ ওমিক্রন আক্রান্ত কি না, তা জানতে ইতিমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আসবে জিন পরীক্ষার রিপোর্ট।

রিপোর্ট হাতে আসার আগে তাঁকে ছাড়া না-ও হতে পারে।

প্রসঙ্গত, বুধবার সৌরভের বেহালার বাড়ি জীবাণুমুক্ত করে কলকাতা পুরসভা। বুধবার কলকাতা পুরসভার কর্মীরা সৌরভের বাড়িতে যান। তাঁর বাড়ি ও আশপাশে জীবাণুনাশক ছড়ানো হয়। সৌরভ করোনা আক্রান্ত হলেও তাঁর পরিবারের আর কেউ আক্রান্ত হননি বলেই খবর। তবে কোনও রকমের ঝুঁকি নিতে চায়নি পুরসভা। যাতে সৌরভের বাড়ি বা তার আশপাশে কোনও ভাবেই সংক্রমণ না ছড়ায়, তাই এই পদক্ষেপ করা হয়েছে।

Sourav Ganguly COVID Positive Hospital Omicron Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy