Advertisement
E-Paper

Sourav Ganguly: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্নেহাশিস, উদ্বিগ্ন ভাই সৌরভ

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখতে লন্ডনে রয়েছেন সৌরভ। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনাও। দাদার অসুস্থতার খবর পেয়ে ফোন করেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১১:০৮
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

হাসপাতালে ভর্তি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাতে পেটে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখতে লন্ডনে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনাও। দাদার অসুস্থতার খবর পেয়ে ফোন করেন তিনি।

পেট খারাপের কারণেই পেটে ব্যথা বলে জানিয়েছে স্নেহাশিসের পরিবার। ইলেকট্রকার্ডিয়োগ্রাম (ইসিজি) করা হয়েছে তাঁর। পেটে কোনও সংক্রমণ রয়েছে কি না সেটাও দেখা হবে। সেই জন্য আলট্রাসোনোগ্রাফি (ইউএসজি) করা হবে।

করোনা পরীক্ষা করা হয়েছিল স্নেহাশিসের। সেই ফল নেগাটিভ এসেছে। কিছু দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে পরিবারের তরফে।

Sourav Ganguly Snehasis Chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy