ম্যাচ হেরে টি২০ সিরিজ হাতছাড়া হয়েছে। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নিজেও। তবুও সকলের মন জিতে নিলেন ভারত অধিনায়ক শিখর ধবন।
খেলা শেষ হওয়ার পর তাঁকে দেখা যায় শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে। ভারত অধিনায়ককে গোল করে ঘিরে থাকেন শনকা-হাসরঙ্গরা। এই ভিডিয়ো শেয়ার হতেই প্রশংসা করেছেন অনেকে।
পরে তাঁর কাছে এই ব্যাপারে জানতে চাওয়া হলে ধবন বলেন, ‘‘শ্রীলঙ্কার ক্রিকেটাররা আমার অভিজ্ঞতার কথা জানতে চেয়েছিল। আমি ওদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। আশা করি ওদেরও ভাল লেগেছে।’’
আরও পড়ুন:
Massive respect @SDhawan25 ❤️#SLvIND @OfficialSLC @BCCI pic.twitter.com/0ANy7Mcni3
— Piyum Samuel (@PiyumSamuel) July 29, 2021
ভাঙাচোরা দল নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারতে হলেও বিচলিত নন ধবন। ব্যাটিং ব্যর্থতার কারণে শ্রীলঙ্কার মাটিতে পরপর দুটি ম্যাচ হেরে সিরিজ হারতে হল ভারতকে। তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৮২ রানে শেষ হয় ভারতের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে সাত উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।