Advertisement
E-Paper

কোহালির রান তাড়ার ভক্ত স্মিথ

এ দিনই আবার একটি টিভি চ্যানেলের ফেসবুক পেজে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের মুখে শোনা গিয়েছে বিরাট কোহালির প্রশংসা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুন ২০২০ ০৪:৫১
বিরাট কোহালি। ফাইল চিত্র

বিরাট কোহালি। ফাইল চিত্র

অক্টোবরে আইপিএল না টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোন প্রতিযোগিতা হবে, তা নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেটবিশ্বে। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে তিনি আইপিএল খেলতে প্রস্তুত।

আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্মিথ বলেছেন, ‘‘দেশের হয়ে টি-টোয়েন্টি বা ওয়ান ডে-তে বিশ্বকাপ খেলার চেয়ে বড় আর কিছু হয় না। কিন্তু যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় আর ওই সময় আইপিএল হয়, তবে আমার কোনও সমস্যা নেই। আইপিএল খেলতে আমি তৈরি। ঘরোয়া ক্রিকেটের নিরিখে আইপিএল দারুণ একটা প্রতিযোগিতা।’’

এ দিনই আবার একটি টিভি চ্যানেলের ফেসবুক পেজে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের মুখে শোনা গিয়েছে বিরাট কোহালির প্রশংসা। স্মিথ বলছেন, ‘‘আমি বিরাট কোহালিকে খুব শ্রদ্ধা করি। ও দারুণ এক জন ক্রিকেটার। ওর রেকর্ড দেখলেই বোঝা যায় সেটা।’’ কোহালির প্রতিদ্বন্দ্বীর কথায়, ‘‘বিরাট সব সময় নিজেকে উন্নত করতে চায়। ও সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলেছে। বিরাটের শরীর দেখলে বোঝা যায়, ও কতটা শক্তিশালী আর ফিট।’’ যোগ করছেন, ‘‘সাদা বলের ক্রিকেটে যে ভাবে রান তাড়া করে বিরাট, তা অতুলনীয়। ওয়ান ডে-তে রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে ওর গড় অসাধারণ।’’ এ বছরের শেষে স্মিথের দেশেই টেস্ট দ্বৈরথে মুখোমুখি হওয়ার কথা ভারত ও অস্ট্রেলিয়ার। সূচিও ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া বোর্ড। সেই সম্ভাব্য লড়াই নিয়ে স্মিথ বলেছেন, ‘‘দারুণ সিরিজ হবে। ভারতের ব্যাটিংটা খুব শক্তিশালী।’’

Steve Smith Virat Kohli Cricket IPL

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy