Advertisement
E-Paper

খেলতে গিয়ে সন্তানের জন্ম দিলেন ভলিবল খেলোয়াড়!

প্রায় খেলতে খেলতেই সন্তানের জন্ম দিলেন এক টিনএজার ভলিবল খেলোয়াড়। গত বুধবার ঘটনাটি ঘটেছে চিনের ঝেজিয়াং প্রদেশে। অনূর্ধ্ব ১৮ পর্যায়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ওই কিশোরী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৬ ১৩:২৫

প্রায় খেলতে খেলতেই সন্তানের জন্ম দিলেন এক টিনএজার ভলিবল খেলোয়াড়। গত বুধবার ঘটনাটি ঘটেছে চিনের ঝেজিয়াং প্রদেশে।

অনূর্ধ্ব ১৮ পর্যায়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ওই কিশোরী। সবার আড়ালে জিমন্যাশিয়ামের টয়লেটে সন্তান প্রসব করেন তিনি। সদ্যোজাতকে সেখানেই রেখে এরপর খেলতেও শুরু করেন।

পরে ওই সদ্যোজাতকে দেখতে পান এক মহিলা। তিনি সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাত্ জিমন্যাশিয়াম থেকে রক্ত বেরোতে দেখেন। তখনই বিষয়টি সকলের নজরে আসে।

সন্তান প্রসব করার পরেও ওই টিনএজার খেলোয়াড় এমন ভাবে খেলা চালিয়ে যাচ্ছিল, যেন কিছুই ঘটেনি। তিনি বিষয়টি লুকিয়ে রাখতে চাইলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। কেন বিষয়টি অন্য কারও নজরে এল না, সে প্রশ্নও উঠছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

teen volleyball player baby bitrh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy