Advertisement
E-Paper

Tennis: টেনিসে বাংলার জোড়া মুকুট, চ্যাম্পিয়ন সৌরভ, মনোজ

বাংলাতেই এল দ্বিমুকুট। কলকাতায় আইটিএফ সিনিয়র টেনিসে চ্যাম্পিয়ন হলেন এই রাজ্যের সৌরভ পাঁজা এবং মনোজ কুমার সেওয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:১৮
সাউথ ক্লাবে হল আইটিএফ সিনিয়র টেনিস।

সাউথ ক্লাবে হল আইটিএফ সিনিয়র টেনিস। প্রতীকী ছবি

বাংলাতেই এল দ্বিমুকুট। কলকাতায় আইটিএফ সিনিয়র টেনিসে চ্যাম্পিয়ন হলেন এই রাজ্যের সৌরভ পাঁজা এবং মনোজ কুমার সেওয়া। সাউথ ক্লাবের ক্লে-কোর্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরুষদের সিঙ্গলস ৩৫ বিভাগে সৌরভ এবং ৪৫ বিভাগে মনোজ বিজয়ী হন। বাংলার মনোজকে ফাইনালে জিততে দু’ঘণ্টারও বেশি লড়াই করতে হয়। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত তিনি ৩-৬, ৬-২, ৬-০ গেমে হারান মন্দার ওয়াকাঙ্করকে। দু’জনেই অবাছাই ছিলেন।

সৌরভের সামনে ফাইনালে কঠিন লড়াই ছিল। কারণ তাঁর উল্টো দিকে ছিলেন শীর্ষ বাছাই জগদীশ তানওয়ার। কিন্তু সৌরভ সহজেই ৬-৪, ৬-৪ গেমে হারান জগদীশকে। মনোজের মতো তিনিও অবাছাই ছিলেন।

সিঙ্গলস ৬৫ বিভাগে চ্যাম্পিয়ন হন অবাছাই তাহির আলি। তিনি শীর্ষ বাছাই মুর্থাতি সুরেশকে ৭-৫, ৬-২ গেমে হারান।

ITF South Club Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy