Advertisement
E-Paper

Tokyo Olympics: সোনা কামড়ে ফেললেন মেয়র, পদক বদলাতে হল জাপানী অ্যাথলিটকে

জাপানের সফটবলে সোনাজয়ী মিউ গোতোর পদকটি আনন্দের চোটে কামড়ে ফেলেছেন তাঁর শহরের মেয়র। পদকটি নষ্ট হয়ে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৯:৫৪

ছবি: রয়টার্স।

টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। পদকও পেয়েছিলেন। কিন্তু সেই পদক বদলাতে হচ্ছে। কারণ জাপানের সফটবলে সোনাজয়ী মিউ গোতোর পদকটি আনন্দের চোটে কামড়ে ফেলেছেন তাঁর শহরের মেয়র। পদকটি নষ্ট হয়ে গিয়েছে।

গোতো সোনার পদকটি দেখাতে নিয়ে গিয়েছিলেন তাঁর শহর নাগোয়ার মেয়র তাকাশি কাওয়ামুরাকে। হঠাৎই পদকটি মুখে দিয়ে কামড়ে ফেলেন কাওয়ামুরা। পদকটি নষ্ট হয়ে যায়।

নেটমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন কাওয়ামুরা। তিনি ক্ষমা চেয়ে নেন। কথা দেন, পদকটি বদলানোর জন্য যে টাকা খরচ হবে, তা তিনি দেবেন। অলিম্পিক্স কর্তারা পদক বদলে দেবেন বলে জানান।

এক বিবৃতিতে কাওয়ামুরা বলেন, ‘নাগোয়ার মেয়র হিসেবে আমার যে ভূমিকা, সেটা ভুলে গিয়েছিলাম। অত্যন্ত অনুপযুক্ত একটা কাজ করেছি।’

এ বার ফেন্সিংয়ে জাপানের রুপোজয়ী ইউকি ওটা এই ঘটনার সমালোচনা করে টুইটারে লেখেন, ‘এটা অ্যাথলিটদের অসম্মান করা। তা ছাড়া উনি কোভিড বিধি ভেঙেছেন। এর কোনও ব্যাখ্যা নেই আমার কাছে।’

মহিলাদের সফট বলের ফাইনালে আমেরিকাকে হারিয়ে সোনা জেতে জাপান। সেই দলে ছিলেন গোতো।

Tokyo Olympics 2020 Japan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy