Advertisement
E-Paper

Tokyo Olympics: কর্তাদের ব্যর্থতায় মাত্র ২০ মিনিট অনুশীলনের সুযোগ পেলেন ভারতের শুটাররা

অলিম্পিক্সের প্রথম দু’দিনে আট ভারতীয় শুটারকে খেলতে দেখা যাবে। ১০ মিটার এয়ার পিস্তলে সৌরভ চৌধুরি, অভিষেক বর্মা, অপূর্বী এবং এলাভেনিলকে খেলতে দেখা যাবে রবিবার।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জুলাই ২০২১ ১৭:২৯
বেশিক্ষণ অনুশীলন করতে পারলেন না অপূর্বীরা।

বেশিক্ষণ অনুশীলন করতে পারলেন না অপূর্বীরা। ফাইল ছবি

অলিম্পিক্সের দু’দিন আগে মাত্র ২০ মিনিট অনুশীলনের সুযোগ পেলেন ভারতের রাইফেল শুটাররা। ভুল পরিকল্পনার জন্য এমন ঘটেছে বলে জানিয়েছেন জাতীয় শুটিং সংস্থার কর্তারা। শনিবার প্রথম ইভেন্টে নামছেন রাইফেল শুটাররা।

ভারতের বাকি শুটাররা দু’ঘণ্টার উপরে অনুশীলন করলেও রাইফেল দলে থাকা এলাভেনিল ভালারিভন এবং অপূর্বী চান্ডেলা মাত্র ২০ মিনিট অনুশীলনের সুযোগ পান। জাতীয় সংস্থার এক কর্তা বলেছেন, “সমস্ত শুটাররা একটাই কেন্দ্রে অনুশীলন করছে। তাদের জন্য আলাদা সময়ের স্লট দেওয়া হয়েছে। কিন্তু রাইফেল শুটারদের জন্য ২০ মিনিটই বরাদ্দ ছিল।”

প্রসঙ্গত, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ইভেন্ট রয়েছে শনিবার। পুরুষদের এই ইভেন্ট রয়েছে রবিবার। পুরুষ বিভাগে লড়ছেন দীপক কুমার এবং দিব্যাংশ সিংহ পানওয়ার। ইভেন্ট থাকার কারণে শুটাররা অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন না।

শুটিংয়ে পদক আনতে পারেন এলাভেনিল।

শুটিংয়ে পদক আনতে পারেন এলাভেনিল। ফাইল ছবি

অলিম্পিক্সের প্রথম দু’দিনে আট ভারতীয় শুটারকে খেলতে দেখা যাবে। ১০ মিটার এয়ার পিস্তলে সৌরভ চৌধুরি, অভিষেক বর্মা, অপূর্বী এবং এলাভেনিলকে খেলতে দেখা যাবে রবিবার।

shooting shooter Tokyo Olympics 2020 Apurvi Chandela
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy