Advertisement
E-Paper

T20 World Cup 2021: হাঁটুতে চোট, বল করছেন ইঞ্জেকশন নিয়ে, বিশ্বকাপের আগে বরুণকে নিয়ে চিন্তায় ভারত

আইপিএল-এ ভাল বল করছেন যুজবেন্দ্র চহাল। বরুণ খেলতে না পারলে টি২০ বিশ্বকাপে তাঁর কথাও ভাবতে পারে বোর্ড।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২১ ১৫:০৯
চিকিৎসকরা চিন্তায় রয়েছেন বরুণের হাঁটুর চোট নিয়ে।

চিকিৎসকরা চিন্তায় রয়েছেন বরুণের হাঁটুর চোট নিয়ে। —ফাইল চিত্র

টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে বড় ভূমিকা নিতে পারেন বরুণ চক্রবর্তী। তাঁর মতো ‘বিস্ময় স্পিনার’ প্রথম একাদশে থাকলে ভারতীয় দলের বোলিং আক্রমণে যে বৈচিত্র্য আসবে তা নিয়ে নিশ্চিত বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা। কিন্তু আদৌ টি২০ বিশ্বকাপে কি খেলতে পারবেন বরুণ?

ভারতীয় দলের চিকিৎসকরা চিন্তায় রয়েছেন বরুণের হাঁটুর চোট নিয়ে। ১০ অক্টোবর পর্যন্ত টি২০ বিশ্বকাপের দলে পরিবর্তন করার সুযোগ রয়েছে ভারতের কাছে। তবে হাঁটুতে অসুবিধা থাকলেও তাঁকে দলে রাখার চেষ্টা করছে ভারত। শেষ পর্যন্ত বরুণের হাঁটুর অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

২৪ অক্টোবর বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ বিরাট কোহলীদের। সেই ম্যাচে বরুণকে দলে চাইছে ভারত। তিন সপ্তাহের প্রতিযোগিতায় তাঁকে যাতে পুরো খেলানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে।

পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় বোর্ডের এক কর্তা বলেন, “বরুণের হাঁটু খুব ভাল অবস্থায় নেই। ব্যথা রয়েছে ওর। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা না হলে বরুণকে খেলানোর ঝুঁকি নিত না বোর্ড। ১০০ শতাংশ সুস্থ হতে সময় লাগবে ওর। টি২০ বিশ্বকাপে বরুণকে খেলাতে ঠিক মতো শুশ্রূষা প্রয়োজন।”

এ বারের আইপিএল-এ এখনও অবধি ১৩ ম্যাচে ১৫টি উইকেট নিয়েছেন বরুণ। কলকাতা নাইট রাইডার্সের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ভারতীয় দলের চিকিৎসকরা। পিটিআই-কে বোর্ডের ওই কর্তা বলেন, “যন্ত্রণা কমাতে ওকে নিয়মিত ইঞ্জেকশন নিতে হচ্ছে। টিভিতে ওর যন্ত্রণার বিষয়টা বোঝা না গেলেও ইঞ্জেকশনের রেশ কাটতেই যন্ত্রণা টের পায় ও। এমনকি ফিল্ডিং করার সময়ও ব্যথা টের পায় বরুণ।’’ বরুণের কাছ থেকে কী আশা করছে দল? বোর্ডের ওই কর্তার কথায়, ‘‘একেবারেই আশা করা হচ্ছে না যে বরুণ জাডেজা বা কোহলীর মতো ফিল্ডিং করবে। আর ভাল অধিনায়ক জানে ফিল্ডিং করার সময় কী ভাবে তাঁর দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠে লুকিয়ে রাখতে হয়।’’

আইপিএল-এ সাবধানে ফিল্ডিং করার পরামর্শও দেওয়া হয়েছে বরুণকে। হাঁটুর চোট যাতে না বেড়ে যায় সেই দিকে নজর রাখা হচ্ছে। খুব প্রয়োজন না হলে ঝাঁপিয়ে বল ধরতেও বারণ করা হয়েছে তাঁকে।

অন্য দিকে আইপিএল-এ ভাল বল করছেন যুজবেন্দ্র চহাল। বরুণ খেলতে না পারলে টি২০ বিশ্বকাপে তাঁর কথাও ভাবতে পারে বোর্ড।

Varun Chakravarthy IPL 2021 T20 World Cup 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy