Advertisement
E-Paper

Virat Kohli: মহিলা ক্রিকেটারের মা-র চিকিৎসার জন্য টাকা দিলেন বিরাট কোহলী

ভারতীয় ক্রিকেট বোর্ডের আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট কোহলী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ২০:৪৮
বিরাট কোহলী।

বিরাট কোহলী। ফাইল ছবি

ভারতীয় ক্রিকেট বোর্ডের আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট কোহলী। করোনায় আক্রান্ত শ্রাবন্তী নায়ডুর মায়ের চিকিৎসার জন্য ৬.৬৭ লক্ষ টাকা দিলেন কোহলী। এই কথা জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মহিলা ক্রিকেটের প্রাক্তন আহ্বায়ক বিদ্যা যাদব।

একদিন আগেই ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা একটি টুইট করে শ্রাবন্তীকে সাহায্য করার কথা জানিয়েছিলেন। তারপর কোহলীর কাছে সাহায্যের আবেদন করেন বিদ্যা, যিনি আবার বোর্ডের প্রাক্তন সভাপতি এন শিবলাল যাদবের বোন। বিদ্যার ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দেন কোহলী। ইতিমধ্যেই চিকিৎসার পিছনে শ্রাবন্তীর ১৬ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে।

বিদ্যা বলেছেন, “বিরাটের মানবিকতা দেখে আমরা মুগ্ধ। বিরাট মাপের ক্রিকেটারের পাশাপাশি মনের দিক থেকে অত্যন্ত বড়মাপের মানুষ ও। আমি ফিল্ডিং কোচ আর শ্রীধরের কাছেও কৃতজ্ঞ, যিনি এই বিষয়টি কোহলীকে জানিয়েছিলেন।”

শ্রাবন্তী এবং তাঁর পরিবারকে সুস্থ করে তুলতে চেষ্টার অন্ত রাখছেন না বিদ্যা। হায়দরাবাদ ক্রিকেট সংস্থা ইতিমধ্যেই ৩ লক্ষ টাকা সাহায্য করেছে। আরও ২ লক্ষ টাকা সাহায্য করা হবে।

Virat Kohli COVID-19 women cricketers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy