Advertisement
E-Paper

লটারির মাধ্যমে কোহলীদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দর্শক বাছবে আইসিসি

সাউদাম্পটনে ওই ম্যাচের জন্য যে সীমিত সংখ্যক দর্শক থাকবে তা আগেই বলা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৯:০১
বিরাট কোহলী।

বিরাট কোহলী। ফাইল ছবি

ভারতের মতো করোনায় বিপর্যস্ত ইংল্যান্ড। তবে সেখানে আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যেখানে খেলবে বিরাট কোহলীর ভারত এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। সাউদাম্পটনে ওই ম্যাচের জন্য যে সীমিত সংখ্যক দর্শক থাকবে তা আগেই বলা হয়েছিল। এবার জানিয়ে দেওয়া হল যে টিকিট সংগ্রহ করতে হবে ব্যালটের মাধ্যমে।

এই প্রক্রিয়া অনেকটা লটারির মতো। অর্থাৎ যাঁরা খেলা দেখতে ইচ্ছুক তাঁদের আইসিসি-র ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যাঁদের আবেদন গ্রাহ্য হবে শুধু তাঁরাই টিকিট কিনতে পারবেন। তবে ইংল্যান্ডের বাইরে অন্য দেশে থাকেন এমন সমর্থকরা খেলা দেখতে পারবেন না।

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের উদ্দেশে উড়ে যাবেন কোহলীরা। তাঁদের সঙ্গে একই বিমানে উইলিয়ামসনদেরও যাওয়ার কথা।

Virat Kohli kane williamson ICC World Test Championship
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy