Advertisement
E-Paper

কাপ কথা

রবিবার ডাচদের বিতর্কিত জয়ের পর রয়্যাল ডাচ এয়ারলাইন্সের টুইটার হ্যান্ডলে ভেসে ওঠে বিমানবন্দরের ‘ডিপারচার’ বোর্ডের ছবি। তাতে আবার এক গোঁফওয়ালা মেক্সিকান টুপি পরা মুখ বসানো। নীচে স্প্যানিশ ভাষায় লেখা ‘আদিওস আমিগোস’। অর্থাৎ বিদায় বন্ধুরা। তার পরই ঝড় ওঠে রবেনদের দেশের বিমান সংস্থার এই পোস্ট নিয়ে। মেক্সিকো সমর্থকরা প্রতিবাদে ফেটে পড়েন। একের পর এক পাল্টা পোস্ট ঝরে পড়তে থাকে টুইটারে।

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৪ ০৩:৩৪

বিমান যুদ্ধ

রবিবার ডাচদের বিতর্কিত জয়ের পর রয়্যাল ডাচ এয়ারলাইন্সের টুইটার হ্যান্ডলে ভেসে ওঠে বিমানবন্দরের ‘ডিপারচার’ বোর্ডের ছবি। তাতে আবার এক গোঁফওয়ালা মেক্সিকান টুপি পরা মুখ বসানো। নীচে স্প্যানিশ ভাষায় লেখা ‘আদিওস আমিগোস’। অর্থাৎ বিদায় বন্ধুরা। তার পরই ঝড় ওঠে রবেনদের দেশের বিমান সংস্থার এই পোস্ট নিয়ে। মেক্সিকো সমর্থকরা প্রতিবাদে ফেটে পড়েন। একের পর এক পাল্টা পোস্ট ঝরে পড়তে থাকে টুইটারে। মেক্সিকান তারকা অভিনেতা গেল গার্সিয়া বার্নালও জানিয়ে দেন, তিনি আর ওই সংস্থার বিমানে ভ্রমণ করবেন না। বর্ণবিদ্বেষের তকমা দিয়ে একে বিশ্বকাপের সবচেয়ে নির্দয় টুইট আখ্যা দেওয়া হয়। জবাবে মেক্সিকোর বিমান সংস্থা ‘এয়ারোমেক্সিকো’ বিমানবন্দরের ‘অ্যারাইভাল’ বোর্ডের ছবি টুইট করে লেখে, “এই দুর্দান্ত চ্যাম্পিয়নশিপের জন্য ধন্যবাদ। তোমাদের জন্য আমরা গর্বিত। এ বার ফিরে এসো।” ডাচ সংস্থাটি পরে পোস্টটি তুলে নিয়ে এ জন্য ক্ষমা চেয়ে নেয়। সংস্থার এক মুখপাত্র বলেছেন, “এটা মজা করে করা হয়েছিল। কাউকে আঘাত করার জন্য নয়।”

Advertisement

টিভি ভেঙে উল্লাস

নেইমারদের টাইব্রেকার দেখতে দেখতে উত্তেজনায় নিজের টিভিটাই ভেঙে ফেললেন এক ব্রাজিল সমর্থক রাফায়েল গম্বারিম। তাঁর সেই উত্তজনায় ঠাসা ‘অ্যাকশন’ আবার ক্যামেরাবন্দি করে তার ভিডিও ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে সেই ভিডিওর ৩৪ হাজার শেয়ার ছড়িয়ে পড়ল। ইউটিউবে তা দেখে নিল ৩৬ হাজার জন। ভিডিওতে দেখা গিয়েছে, আলেক্সি সাঞ্চেজের শট বাঁচানোর পর যখন উল্লসিত জুলিও সিজারকে টিভিতে দেখানো হচ্ছিল, তখন টিভি জড়িয়ে ধরে তাতে চুমু খেতে থাকেন রাফায়েল। পরমুহূর্তেই যখন স্যাঞ্চেজের ছবি ভেসে ওঠে টিভির পর্দায়, তখনই টিভিটা আছড়ে ফেলেন তিনি। কেন? রাফায়েল বলেন, “ও-ই (স্যাঞ্চেজ) তো চিলির প্রথম গোলটা করেছিল। তা-ই ও মিস করতে উত্তেজিত হয়ে পড়ি।”

নির্দেশ ফিফার

ব্রাজিল-চিলি ম্যাচের সময় চিলি স্ট্রাইকার মরিসিও পিনিলাকে না কি আক্রমণ করে বিপক্ষ শিবির। এমনই অভিযোগ উঠেছে। সেই ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে ফিফা। অভিযোগ, সে দিন বিরতিতে পিনিলার মুখে ঘুসি মারেন ব্রাজিল দলের কমিউনিকেশন ডিরেক্টর রড্রিগো পাইভা। তিনি আবার জানিয়েছেন, সে দিন পিনিলাকে জোরে ধাক্কা দেন ঠিকই, কিন্তু ঘুসি মারেননি। এবং নিজেকে বাঁচাতেই না কি তা করেছিলেন। সেই ঘটনার ভিডিও ফুটেজও না কি পাওয়া গিয়েছে এবং তা দেখেই ফিফা তদন্ত করবে বলে জানিয়েছে। অভিযোগ, ঘটনার সূত্রপাত করেন ব্রাজিল স্ট্রাইকার ফ্রেড। মাঠ থেকে বেরনোর সময় তিনিই না কি চিলির স্ট্রাইকার গ্যারি মেডেলের মাথার পিছন দিকে চাঁটি মারেন। তার পরই ওই ঘটনা।

ম্যাচের সেরা: পল পোগবা

ফ্রান্সের জয়ের নায়ক। ফ্রান্স বনাম নাইজিরিয়া ম্যাচ যখন গোলশূন্য যাচ্ছে, কর্নার থেকে পোগবার দুর্দান্ত হেডের সৌজন্যে ১-০ এগোয় ফ্রান্স। ২১ বছরের পোগবা ২০০৯ থেকে ২০১১ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের যুব দলে ছিলেন। ২০১২-তে ইতালীয় ক্লাব জুভেন্তাসে সই করেন।


কোলে কন্যা। ডাচদের প্র্যাকটিসে ফান পার্সি। রিওতে।


সুইসদের টক্কর সামলানোর প্রস্তুতি। সাও পাওলোয় মেসি। সোমবার। ছবি: উৎপল সরকার

fifaworldcup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy