Advertisement
E-Paper

ফোল্ডিং আইফোন থেকে ৪-কে টিভি, বাজারে ঝড় তুলতে ২০-২৫টা নতুন ডিভাইস আনছে অ্যাপ্‌ল, নাম জানেন?

চলতি বছরে সব মিলিয়ে মোট ২০-২৫টা নতুন ডিভাইস বাজারে আনছে বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল। সেগুলির নাম কী কী? কোন সময়ে কেনা যাবে ওই সমস্ত ডিভাইস?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১
Representative Picture

—প্রতীকী ছবি।

অ্যাপ্‌ল ভক্তদের জন্য সুখবর। চলতি বছরে ২০-২৫টা নতুন ডিভাইস বাজারে আনছে এই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট। মোট চার ভাগে সেগুলি লঞ্চ করবে তারা। অ্যাপ্‌লের কোন ডিভাইস কখন বাজারে আসছে, সেগুলির নাম কী, আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

বছরের শুরুর দিকে ম্যাকবুকের নতুন সিরিজ় লঞ্চ করছে অ্যাপ্‌ল। এর মধ্যে থাকছে ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, ম্যাকবুক এম-৫, ম্যাকবুক এম-৫ প্রো এবং ম্যাকবুক এম-৫ প্রো ম্যাক্স। এ ছাড়াও আইফোন-১৭ই মডেলটিও বাজারে আনছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। অতীতে আইফোন-১৬ই মডেলটির জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছিল তারা। এ বার তারই উত্তরসূরিকে সামনে রেখে যাবতীয় খেলা ঘোরাতে চাইছে অ্যাপ্‌ল।

প্রথম ধাপে আরও কিছু ডিভাইস বাজারে আনবে সংশ্লিষ্ট বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট। সেই তালিকায় থাকছে এয়ার ট্যাগ টু, হোমপড মিনি সেকেন্ড জেনারেশন এবং আইপ্যাড। অর্থাৎ, গ্রাহকেরা এ ফোর আইপ্যাড এয়ার এবং আইপ্যাড ১২ জেনারেশনের মতো ডিভাইসগুলি কিনতে পারবেন। শেষেরটিতে থাকবে বায়োনিক এ৯ চিপ।

এ ছাড়া ৪-কে ডিসপ্লে যুক্ত টিভিও বাজারে আনছে অ্যাপ্‌ল। লঞ্চ হতে চলেছে অ্যাপ্‌ল হোম হাব। এর পর বছরের মাঝামাঝি সময়ে এম-৫ ম্যাক্স চিপ যুক্ত ম্যাক্স স্টুডিয়ো ব্যবহারের সুবিধা পাবেন গ্রাহক। সেখানে অ্যাপ্‌লের নতুন ডিসপ্লে দেখা যাবে। ওই সময় কেনা যাবে হাই এন্ড অ্যাপ্‌ল হোম হাব।

তৃতীয় পর্যায়ে সেপ্টেম্বর-অক্টোবর মাসে নতুন আইফোন বাজারে আনবে ওই বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট। তখন আইফোন-১৮প্রো এবং আইফোন-১৮প্রো ম্যাক্স কিনতে পারবেন গ্রাহক। আইফোন-১৮কে অবশ্য ওই সময় বাজারে আনবে না অ্যাপ্‌ল। সেই জায়গায় সবাইকে চমকে দিয়ে আইফোন ফোল্ড লঞ্চ করার কথা রয়েছে তাদের।

সেপ্টেম্বর-অক্টোবর মাসে অ্যাপ্‌ল ঘড়ির সিরিজ়-১২ বাজারে আসতে পারে। এ ছাড়া ওই সময় ওলেড আইপ্যাড মিনি কিনতে পারবেন গ্রাহক। বছরের একেবারে শেষে লঞ্চ হবে ওলেড ম্যাকবুক প্রো, যাতে থাকবে এম-৬ চিপ। এ ছাড়া ওই সময় কিছু স্মার্ট সিকিউরিটি ক্যামেরা বাজারে আনার কথা রয়েছে অ্যাপ্‌লের।

iphone MacBook Pro Ipad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy