কুকুরকে পেঁচিয়ে রয়েছে ইয়া বড় আকারের একটি অজগর। কিছুতেই অজগরের থেকে নিস্তার পাচ্ছে না কুকুরটি। এক প্রকার হালই ছেড়ে দিয়ে বসে রয়েছে সে। এ দৃশ্য দেখেই দৌড়ে এল তিন বালক।
আদরের প্রিয় পোষ্যের এই করুণ অবস্থা দেখে চুপ করে থাকতে পারেনি তারা। এক জন হাতে লাঠি নিয়ে অজগরের উপর দমাদম মারতে থাকল, আর দু’জন ঢিল ছুড়ে অজগরের কবল থেকে কুকুরটিকে ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু তাতে লাভ হল না।
These kids
— figensezgin (@_figensezgin) August 5, 2022pic.twitter.com/fa2yQH71Eo
এর পর তিন বালক হাত দিয়ে অজগরটিকে টেনেহিঁচড়ে কুকুরের থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করল। বেশ কিছু ক্ষণ এই রুদ্ধশ্বাস চেষ্টার পর অবশেষে সফল হল তারা। অজগরটিকে টেনে সরাতেই কুকুরটি দৌড়ে পালাল।
এমনই এক ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়েছে। পোষ্যের বিপদে ভয়কে জয় করে যে ভাবে তিন বালক এগিয়ে এল, তাতে মুগ্ধ হয়েছেন অনেকে।