Advertisement
E-Paper

‘জীবন বড় ধূসর’! স্ত্রীর মৃত্যুর পর গ্রাস করেছে একাকিত্ব, ভালবাসার খোঁজে ঘটকের শরণাপন্ন নবতিপর বিজ্ঞানী

স্ত্রীবিয়োগ ঘটেছে বছর তিনেক আগে। একাকিত্বের হাত থেকে মুক্তি পেতে ভালবাসা খুঁজে চলেছেন এক নবতিপর বৃদ্ধ। নিউ ইয়র্কের ম্যানহাটনের বাসিন্দা তিনি। পেশায় ছিলেন মহাকাশবিজ্ঞানী এবং উদ্ভাবক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১২:১১

ছবি: এআই সহায়তায় তৈরি।

বলা হয়, জীবনের প্রথম ভালবাসা সব সময়েই বিশেষ হয়। প্রায় সব মানুষই সেই ভালবাসাকে চিরকাল আগলে রাখতে চায়। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি খুঁজতে শুরু করেছেন তাঁর জীবনের শেষ ভালবাসা। তাঁর বয়স ৯৬। নিউ ইয়র্কের ম্যানহাটনের বাসিন্দা তিনি। প্রায় সাত দশকের দীর্ঘ দাম্পত্যের পর স্ত্রীবিয়োগ ঘটে তাঁর। সঙ্গীহারা হয়ে শেষ জীবন কাটাতে চান না তিনি। সেই কারণেই তিনি এক জন ঘটকের শরণাপন্ন হয়েছেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ব্যক্তির নাম সলোমন রোজ়েনব্লাট। তিনি পেশায় ছিলেন একজন মহাকাশবিজ্ঞানী এবং উদ্ভাবক। বছর তিনেক আগে তাঁর স্ত্রী মারা যাওয়ার পর থেকে তীব্র ভাবে একাকিত্ব বোধ করতে থাকেন এই নবতিপর। তা থেকে মুক্তি পেতেই ব্রিজেট ওয়েল নামে এক ঘটকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সলোমনের কথায়, স্ত্রী ভিকি ছিলেন তাঁর জীবনের অবলম্বন। তাঁর জীবনকে আলোকিত করে রেখেছিলেন ভিকি। ২০২৩ সালে স্ত্রীর মৃত্যুর পর থেকে সলোমনের দিনগুলো ধূসর হয়ে গেছে। এই বিষাদ থেকে মুক্তি পাওয়ার জন্যই ৯৬ বছর বয়সে আবার ভালবাসা খুঁজে বেড়াচ্ছেন তিনি।

সেই ঘটক ব্রিজেট জানিয়েছেন, সলোমনের আবেদন তিনি খুবই সংবেদী ভাবে গ্রহণ করেছিলেন। কিন্তু পেশাগত ভাবে তাঁর মনে হয়েছিল, কাজটি অসম্ভব। কিন্তু সলোমনের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের পর তাঁর ধারণা বদলে যায়। এখন তিনিও এই বিষয়ে আশাবাদী। এমন এক জনকে খুঁজে চলেছেন ব্রিজেটও, যাঁর সঙ্গে সলোমন বৃদ্ধ হতে পারবেন। কেননা, ব্রিজেটের মতে, সলোমন এখনও বুড়ো হননি।

ইতিমধ্যেই বেশ কয়েক জন নারীর সঙ্গে দেখা করেছেন সলোমন, তাঁদের বয়স ৭০ বা ৮০-র কোঠায়। মুশকিল হল, সেই বৃদ্ধারা এক জন বন্ধু খুঁজছেন, কোনও র‌্যোমান্টিক সম্পর্কে আগ্রহী নন তাঁরা। তাঁরা সিনেমা দেখতে যাওয়া বা জাদুঘরে বেড়াতে যাওয়ার জন্য সঙ্গী চান, তাঁর বেশি কিছু নয়। সে কারণেই হয়তো এখনও পর্যন্ত কেউই সলোমনের মন ছুঁতে পারেননি। তিনি এক জন আন্তরিক, সহানুভূতিশীল, দয়ালু ও উদার মনের মানুষকে চাইছেন, যাঁর বিজ্ঞান সম্পর্কেও যুক্তিসঙ্গত জ্ঞান থাকতে হবে।

নবতিপর এই বৃদ্ধ কিন্তু বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েননি। এখনও একটি তিন চাকার ই-বাইক চালান। বর্তমানে একটি প্রবীণ নিবাসে থাকেন সলোমন। কিন্তু ভালবাসার মানুষকে সঙ্গী হিসাবে পেলে নিউ ইয়র্কের ব্যাটারি পার্ক সিটিতে একটি অ্যাপার্টমেন্ট কেনার কথা ভাবছেন, যাতে তাঁরা সেখানে একসাথে থাকতে এবং পাড়ায় ঘুরে বেড়াতে পারেন।

new york Manhattan Scientist

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy