Advertisement
E-Paper

বাড়িভাড়া বাঁচানোর 'নিনজা টেকনিক', স্রেফ হোটেলে থেকে বছরে ১১ লক্ষ টাকা বাঁচালেন দম্পতি! কী ভাবে?

দুর্ঘটনার পর তরুণের কাজ চলে যাওয়ায় বাড়ি ছেড়ে দিতে বাধ্য হন দম্পতি। তিন কামরার বাড়ি ছেড়ে একটি ছোট হোটেলের ঘরে উঠেছেন তাঁরা। আর এই বন্দোবস্ততেই দিব্যি নিশ্চিন্ত রয়েছেন দু’জনে। মাসে প্রায় ১ লক্ষ টাকা বাঁচাতে পেরেছেন বলে দাবি দম্পতির।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৭:৫৫

ছবি: প্রতীকী।

ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না দম্পতির। কর্মক্ষেত্রে এক দুর্ঘটনায় তরুণের হাতটি জখম হওয়ায় তিনি কাজ হারিয়ে ফেলেন। তিন কামরার বাড়ির জন্য মাসে ২ লক্ষ টাকা শুধু ভাড়াই গুনতে হত তাঁদের। কাজ হারানোর ফলে টাকা দিতে না পেরে বাধ্য হয়ে তাঁরা এমন একটি উপায় বার করেন যাতে শুধু কম টাকাই খরচ হয়নি উল্টে বছরে প্রায় ১১ লক্ষ টাকা সঞ্চয় করতে পেরেছেন তাঁরা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, এক আমেরিকান দম্পতি যে সাহসী পদক্ষেপ নিয়েছিলে তাতে তাঁদের আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে।

মারান্ডা বোয়ার্স এবং তাঁর স্বামী জন। জনের দুর্ঘটনার পর ফ্লোরিডার পেনসাকোলায় ভাড়া বাড়ি ছেড়ে দেন তাঁরা। কারণ অন্যান্য বিলের পাশাপাশি শুধু ভাড়ার জন্যই প্রতি মাসে ২৩০০ ডলার (প্রায় ২ লক্ষ টাকা) দিতে হত। তাই তাঁরা বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থার খোঁজ করতে শুরু করেন। খরচ বাঁচাতে দম্পতি হোটেল ভাড়া করে থাকতে শুরু করেন। হোটেলে থাকার জন্য তাঁদের সপ্তাহে ৩০৭ ডলার (প্রায় ২৮,০০০ টাকা) খরচ করতে হয়। তার মধ্যে বিদ্যুতের খরচ, জল, ইন্টারনেট, পার্কিং ফি এবং এমনকি ময়লা ফেলার পরিষেবাও পাওয়া যায়। মারান্ডা জানান, তিনি ঘরটি ছ’মাসের জন্য বুক করেন। টালমাটাল সময়ে এই বিকল্পই তাঁদের অনেকটাই আর্থিক স্থিতিশীলতা দেয়। মারান্ডা, এখন তাঁর ব্যবসার মাধ্যমে সংসারের খরচ চালান। তাঁর দাবি হোটেলে থাকার ফলে প্রতি মাসে প্রায় ১০০০ ডলার (প্রায় ৯৪,০০০ টাকা) সাশ্রয় হয়। বছরে প্রায় ১২,০০০ ডলার (প্রায় ১১ লক্ষ টাকা)।

প্রতি মাসে প্রায় ১০০০ ডলার সঞ্চয় করে মারান্ডা ধীরে ধীরে একটি বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি এই সঞ্চয় দিয়ে এক টুকরো জমি কিনে নিজেদের জন্য একটি ছোট বাড়ি তৈরি করতে চান। মারান্ডা সংবাদমাধ্যমে বলেছেন, “আমরা বিশাল এক বাড়িতে সমস্ত সঞ্চয় ঢালার পরিবর্তে সাদামাঠা ভাবে বাঁচতে, ছুটিতে ঘুরতে যেতে এবং নিজেদের মতো করে জীবন উপভোগ করতে চাই।’’

Hotel Booking
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy