Advertisement
E-Paper

কমোড ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় তরুণের! ভাইরাল বিজ্ঞাপনী প্রচারে মজেছে বিভিন্ন খ্যাতনামী ব্র্যান্ড

এক তরুণ চাকরি না পেয়ে তাঁর শৌচাগারের কমোড বিজ্ঞাপনের জন্য ভাড়া দিতে মনস্থির করেন। সমাজমাধ্যমে তাঁর এই কৌশল নজর কাড়তেই লক্ষ লক্ষ টাকা আয় করছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৪:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শৌচাগারের কমোডকে বিজ্ঞাপন দেওয়ার জায়গা হিসাবে ব্যবহার করে তাক লাগিয়ে দিলেন এক তরুণ। কমোডের জায়গাটি ভাড়া দিয়েও যে লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায়, তা দেখিয়ে নজর কাড়লেন তিনি। বেকারত্ব নিয়ে রসিকতা করতে গিয়ে অসাধারণ এক ব্যবসায়িক ধারণা তুলে ধরলেন ফিলাডেলফিয়ার বাসিন্দা নিক গ্রিনাওয়াল্ট নামের তরুণ। তাঁর এই বিজ্ঞাপনী কৌশলটি সমাজমাধ্যম নজর কাড়তেই বিভিন্ন ব্র্যান্ড বিনিয়োগে আগ্রহী হয়েছে। এই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

নিক ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্ট থেকে ভিডিয়োগুলি পোস্ট করে লিখেছেন, ‘‘আমার শৌচাগার থেকে ১০ লক্ষ ডলার আয় করার চেষ্টা করছি।’’ নিকের কমোডে ‘ক্লোরক্স’, ‘পাইন-সল’ এবং ‘মিরালাক্সের’ মতো বিখ্যাত টয়লেট ক্লিনারের ব্র্যান্ডগুলো ‘স্থান’ পেয়েছে। গ্রুমিং ব্র্যান্ড ‘ডক্টর স্কোয়াচ’ও বিজ্ঞাপনের স্লটের জন্য জায়গা কিনেছে। ক্রিপ্টো পেমেন্ট সংস্থা ‘মুনপে’ একটি পোস্ট শেয়ার করে উল্লেখ করেছে, ‘‘২৪ ঘণ্টা আগে আমরা এক অপরিচিত ব্যক্তির শৌচাগারের কমোডে মুনপে-র বিজ্ঞাপন দিয়েছিলাম। তাতে ইনস্টাগ্রাম ভিডিয়োয় ১০ লক্ষ ভিউ, নতুন অ্যাপ ডাউনলোড এবং ১,০০০-এর বেশি নতুন অনুসরণকারী হয়েছে।’’ সংস্থাটি জানিয়েছে, এই কৌশলে তাদের বার্ষিক বিপণন বাজেটের মাত্র ০.০৫ শতাংশ খরচ হয়েছে।

নিকের ভিডিয়োগুলি সমাজমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তার মধ্যে একটি ভিডিয়ো চার কোটির বেশি এবং অন্যটি এক কোটিও বেশি বার দেখা হয়েছে। হাজার হাজার দর্শক নিকের ‘সৃজনশীল’ ধারণার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সমস্ত সৃজনশীল মানুষের জন্য আপনি অনুপ্রেরণা। সফল হওয়ার জন্য আমাদের শুধু ব্যতিক্রমী চিন্তাভাবনার প্রয়োজন পড়ে।’’

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy