Advertisement
E-Paper

প্রেমিকের জন্মদিনে প্রতারিত প্রেমিকা! রাগে, দুঃখে ৫৭ হাজারের কেক পুড়িয়ে ‘প্রতিশোধ’ নিলেন তরুণী

সংবাদ প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজ়িয়ানার বাসিন্দা তরুণী প্রেমিকের জন্মদিনের জন্য প্রায় ৬০০ ডলারের (প্রায় ৫৭,০০০ টাকা) একটি বড় ও জমকালো কেকের অর্ডার দেন। কেকটি প্রায় ৭৫ জনের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু, পার্টির মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি তাঁর প্রেমিকের বিশ্বাসঘাতকতার কথা জানতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১১:৫১

ছবি: সংগৃহীত।

প্রতারণা করেছেন প্রেমিক। সেই কথা জানতে পেরে ৫৭ হাজার টাকা দামের কেক পুড়িয়ে ফেলার নির্দেশে দিলেন তরুণী। প্রেমিকের জন্মদিনের পার্টির ঠিক আগেই তাঁর বিশ্বাসঘাতকতার কথা কানে আসে তরুণীর। মন ভাঙার পর কেকের ওপর শোধ তুললেন তিনি। প্রেমে প্রতারিত হয়ে বেকারিতে গিয়ে প্রেমিকের জন্য অর্ডার দেওয়া কেকটি পুড়িয়ে দেওয়ার অনুরোধ করেন। সেই মতো ৬০০ ডলারের সেই কেকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার।

সংবাদ প্রতিবেদন অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজ়িয়ানার বাসিন্দা তরুণী তাঁর প্রেমিকের জন্মদিনের জন্য ৬০০ ডলারের (প্রায় ৫৭,০০০ টাকা) একটি বড় ও জমকালো কেকের অর্ডার দেন। কেকটি প্রায় ৭৫ জনের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু, পার্টির মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি তাঁর প্রেমিকের বিশ্বাসঘাতকতার কথা জানতে পারেন। সঙ্গে সঙ্গে তরুণী পার্টি বাতিল করে দেন এবং কেকটিও নিয়ে যেতে অস্বীকার করেন। শুধু তাই নয়, বেকারির কাছে তিনি কেকটি পুড়িয়ে ফেলারও অনুরোধ করেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেকারিটির সামনে একটি বেশ বড় কেক রাখা আছে। আগুন ধরানোর সঙ্গে সঙ্গেই কয়েক সেকেন্ডের মধ্যে কেকটির ক্রিম ও সাজসজ্জা পুড়তে শুরু করে। ধীরে ধীরে পুরো কেকটিতে আগুনে ধরে যায় এবং মুহূর্তের মধ্যে কালো হয়ে যায়। এই দৃশ্যটি বেশ অস্বাভাবিক। কারণ মানুষ সাধারণত জন্মদিনের কেক কাটে। কিন্তু এখানে কেকটি পুড়িয়ে ফেলা হচ্ছে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘দ্যসুইটহাস্‌ল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর বহু মানুষ মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। নেটাগরিকদের মধ্যে কেউ কেউ লিখেছেন, তাঁরা জীবনে প্রথম বার কেক পুড়তে দেখলেন। অনেক ব্যবহারকারী মজা করে লেখেন, ‘‘কেক নয়, বরং প্রেমিকেরই শাস্তি পাওয়া উচিত ছিল।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy