Advertisement
E-Paper

ঠাসা গাড়ি যেন মুড়ির টিন! আসন থেকে সরে দরজায় ঝুলে জিপ চালাচ্ছেন চালক, ভাইরাল উত্তরপ্রদেশের ভিডিয়ো

গ্রামের মেঠো রাস্তা ধরে ছুটে চলেছে যাত্রীবোঝাই জিপ। কিন্তু তাতে যাত্রীদের সংখ্যা এতই বেশি যে চালকের আর বসার জায়গা হচ্ছে না। চালকের আসন থেকে তিনি প্রায় পড়েই যাচ্ছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১০:১২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেঠো রাস্তা। রাস্তার আশপাশে কিছু জায়গায় দেখা যাচ্ছে গাছপালা। তাদের মাঝ দিয়ে ছুটে চলেছে যাত্রিবাহী জিপ। কিন্তু সেই জিপে যাত্রীসংখ্যা খানিক বেশিই। তাই চালকের আসন থেকে সরে গিয়ে চালক চলে গিয়েছেন জিপের প্রায় বাইরে। ঝুলতে ঝুলতে গাড়ি ছোটাচ্ছেন তিনি। কখনও এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছেন, কখনও দু’হাতে। ভয়ানক সফরের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গ্রামের মেঠো রাস্তা ধরে ছুটে চলেছে যাত্রীবোঝাই জিপ। কিন্তু তাতে যাত্রীদের সংখ্যা এতই বেশি যে চালকের আর বসার জায়গা হচ্ছে না। চালকের আসন থেকে তিনি প্রায় পড়েই যাচ্ছেন। গাড়ির সামনের দিকেই চালক-সহ পাঁচ জন গাদাগাদি করে বসে রয়েছেন। পিছনের আসনগুলিতে রয়েছেন আরও অনেকে। জিপের দরজায় ঝুলে ঝুলে গাড়ি চালাচ্ছেন চালক। স্টিয়ারিংয়ে হাত পৌঁছতেও বেগ পেতে হচ্ছে। কিন্তু দেখে মনে হচ্ছে এই অভ্যাস ওঁর আছে। তিনি প্রায়ই এমন সওয়ারি করে থাকেন। মাঝে আবার এক হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মুখ দিয়ে পানমশলার প্যাকেটও খুললেন। তার পর তা মুখে ঢেলে খেতে খেতে জিপ চালাতে লাগলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘দাহিসরকারঅফিসিয়াল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে বহু নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘উত্তরপ্রদেশে প্রতিভার কোনও কমতি নেই।’’ বহু নেটাগরিক এত যাত্রী নিয়ে জিপ চালানোর বিষয়টিকে বিপজ্জনক মনে করছেন।

Viral Video Viral Story Instagram Video Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy