Advertisement
E-Paper

আগুনের গ্রাসে বহুতল, প্রাণ বাঁচাতে বারান্দা থেকে ঝাঁপ একের পর এক ৫০ জন তরুণীর! ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রবিবার রাতে একটি এলইডি ব্যানারের গুদামে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বহুতলে। সেখানে মহিলাদের একটি পেয়িং ‌গেস্ট (পিজি) ছিল। কয়েক মিনিটের মধ্যেই আগুন বহুতলকে গ্রাস করে ফেলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১৮:১৪

ছবি: সংগৃহীত।

দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনের লেলিহান শিখার হাত থেকে বাঁচতে একের পর এক তরুণী ঝাঁপ দিচ্ছেন বারান্দা থেকে। রবিবার রাতে বেঙ্গালুরুর নন্দিনী লেআউটের একটি পেয়িং গেস্ট আবাসনে আগুন লাগে। ঘন ধোঁয়ায় পুরো পিজিটি ছেয়ে যায়। প্রায় ৫০ জন তরুণী পাঁচতলা ভবন থেকে লাফিয়ে পড়তে বাধ্য হন। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রবিবার রাতে একটি এলইডি ব্যানারের গুদামে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বহুতলে। সেখানে মহিলাদের একটি পেয়িং ‌গেস্ট (পিজি) ছিল। কয়েক মিনিটের মধ্যেই আগুন বহুতলকে গ্রাস করে ফেলে। ফলে বাসিন্দারা বেরিয়ে আসার সময় পাননি। ভাইরাল হওয়া ফুটেজে দেখা গিয়েছে, বহুতলের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন। পালানোর অন্য কোনও উপায় না থাকায় তাঁরা ভবনের পাঁচিল টপকে ঝাঁপ দিতে শুরু করেন। প্রাণ বাঁচানোর তাগিদে মরিয়া হয়ে একের পর এক তরুণী উপরের তলা থেকে এক তলার রাস্তায় লাফ দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘বেঙ্গালুরুআপডেট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা পিজির বাসিন্দাদের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। তাঁরা যদি এই ভাবে বেরিয়ে না আসতেন তা হলে প্রভূত ক্ষতির আশঙ্কা ছিল বলে মনে করছেন নেটমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। দমকল ও জরুরি পরিষেবা কর্মীরা আগুন নেবানোর আগে, রাস্তার পাশে দাঁড় করানো কয়েকটি গাড়িও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় পাশের ভবনগুলির জানালা ভেঙে গিয়েছে। পুলিশ আগুন লাগার ঘটনার তদন্ত শুরু করেছে।

Bengaluru
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy